Wednesday, October 21

সর্বশেষ

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

|| আল আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী জুলহাস উদ্দিন।সংবাদ সম্মেলনে ভূমি ক্রয়কৃত মালিক জুলহাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী আমার নিজ বসত বাড়ীতে ভবন নির্মাণ করিতেছি। ভবনের ১ম তলার ছাদ সম্পন্ন হওয়ার পর মুকুন্দগাঁতী বাজারের চাঁদাবাজ, সন্ত্রাসী, তার পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করিয়া আসিতেছে। এমতবস্থায় আমি ও আমার পরিবারের জান মালের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রায় ৩০ বছর হলো এই ভূমি ক্রয় করে ভোগ দখল করে আসছি, তারা যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসুক জমি দিতে আমাদের কোনো আপত্তি না...
“আমার ঠিকানা”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমার ঠিকানা”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?শহীদ মিনার, স্মৃতিসৌধ, লক্ষ বীরাঙ্গনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?বাঁশ ঝাড়ে পাখি উড়ে নদীর মোহনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?একতারা বাউল হাতে পাহাড়ি ঝর্ণা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?ঝিলে ফোটা শাপলা শালুক কচুরিপানা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?পাল তুলে নৌকা চলে মেঘনা যমুনা।আমার আমি নাহি জানি কোথায় ঠিকানা?বাংলা আমার জন্মভুমি, হেথায় আসল ঠিকানা।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।...
রাজধানীতে ছাত্রশিবিরের গণমিছিল আজ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ছাত্রশিবিরের গণমিছিল আজ

|| নিজস্ব প্রতিবেদক ||ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টায় (বাদ জুমআ) বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই গণমিছিল বের করবে ছাত্র সংগঠনটি।সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত গণমিছিলে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।...
সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত খেলায় ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্য...
শাবানের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৪ ফেব্রুয়ারি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শাবানের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

|| ধর্ম ডেস্ক ||দেশের আকাশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।শবে বরাত পালিত হয় প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে। আরবি শাবান মাসের পঞ্চদশ রাতে এটি পালিত হয়। শবে বরাত পালনের বিশেষ তাৎপর্য আছে। ফারসি ভাষায় ‘শব’ শব্দের অর্থ ‘রাত’। আর ‘বরাত’ শব্দের অর্থ ‘সৌভাগ্য’। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রাত। মুসলমানদের ধারণা, এ রাতে পরবর্তী বছরের ভাগ্য লিপিবদ্ধ হয়। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত-বন্দেগি এবং আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনা কর...
ইউআইটিএসে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এই কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়।অগ্নিকান্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় আয়োজিত এই কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তরিকুল ইসলাম।উক্ত কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল হক, সহকারি প্রক্টর মোঃ সাইফুল ইসলাম ও এস, এম, ফারিয়াল হক বাঁধনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদ...
বেলকুচিতে বাক-প্রতিবন্ধীর জায়গার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বাক-প্রতিবন্ধীর জায়গার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক-প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাক-প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মোজাম্মেল হক।সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, মুকুন্দগাঁতী গ্রামের জুলহাস উদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে ১৮ শতক পৈত্রিক সম্পত্তি বিক্রিয় করা হয়। কিন্তু জুলহাস উদ্দিন বিভিন্ন সময় জোড়পূর্বকভাবে ২৩ শতক জায়গা দখল করার পায়তারা করেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ২৪ জানুয়ারি বিকাল ৪ টার সময় লোকবল ও বাশেঁর লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোড়পূর্বকভাবে প্রবেশ করে। আমরা তাদের বাধাঁ দিলে তারা আমাদের উপর লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে ...
গ্রামীণফোন এক্সিলারেটরে বিজয়ী ইউআইটিএসের দল ‘”সাউন্ড ভিশন”
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্রামীণফোন এক্সিলারেটরে বিজয়ী ইউআইটিএসের দল ‘”সাউন্ড ভিশন”

|| নিজস্ব প্রতিবেদক ||দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা উদ্ভাবন করে ঢাকা জেলার সেরা নবীন উদ্ভাবক হিসেবে নির্বাচিত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) দল ‘সাউন্ড ভিশন’। সম্প্রতি শব্দ-কল্পনার এই বিশেষায়িত চশমা উদ্ভাবন করে গ্রামীণফোন এক্সিলারেটরের আয়োজনে “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দলটি। দলের সদস্যরা হলেন- ইউআইটিএসের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইশরাক চৌধুরী, জোবায়ের হাসান, মাসুদ চৌধুরী, এবং সাদিয়া আক্তার।বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) বিজয়ী "সাউন্ড ভিশন" দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।বিজয়ী দল "সাউন্ড ভিশন" একটি পরিধানযোগ্য অডিওভিজুয়াল ডিভাইস উপস্থাপন করেছে, যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্...
কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

কেমন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাই?

|| আব্দুর রহিম ||মাদরাসা শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যা এদেশের আলেম-ওলামাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়ন। কিন্তু বিশ্ববিদ্যালয়টি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বলে আমি মনে করি।লক্ষ্যে পৌঁছাতে হলে আরো কিছু পথ পাড়ি দিতে হবে এবং বেশ কিছু কাজ হাতে নিতে হবে। অনেকেই বলছেন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে তারা মনে করেন না।যদিও অনেকে দাবি করে থাকেন যে সেশনজট নিরসনে আগের চাইতে অনেকটাই এগিয়েছেন।একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ড থাকে। কিন্তু যদি এরকম হয় যে বিশ্ববিদ্যালয়ের কাজ হলো শুধু ফাযিল ও কামিলের পরীক্ষা নেওয়া ও সনদ প্রদান করা। তাহলে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।একটা বিশ্ববিদ্যাল...
এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।শতাধিক পদের রমকারি স্বাদের পিঠা নিয়ে এই উৎসব আয়োজন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উৎসবে ২২টি স্টল স্থান পেয়েছে, বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তারা বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র বিভিন্ন পদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।ছবি- সিরাজগঞ্জ এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসবের স্টল ঘুরে দেখছেন অতিথিরা।এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন শাহরিয়ার, ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো:...