স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা কেনো বাধ্যতামূলক নয়!
|| আব্দুর রহিম ||প্রত্যকেটি ধর্মের মানুষের তার নিজ ধর্ম সম্পর্কে জানার অধিকার রয়েছে। এবং এটা তার সাংবিধানিক অধিকার। আমরা রাষ্ট্র কেনো একজন শিশুকে তার নিজ ধর্ম সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত করবো। ধর্ম শিক্ষার ব্যবস্থা করার পর সে যদি ধার্মীক হয় সেটা রাষ্ট্রের জন্য অবশ্যই কল্যাণকর।আর যদি না হয় সেটা তার ব্যাপার, কারণ আমার দায়িত্ব আমি পালন করেছি।আমরা বর্হিঃবিশ্বে বাঙালির চাইতে মুসলিম হিসেবে বেশি পরিচিত। আর মুসলমানদের মূল ধর্মগ্রন্থ পবিত্র কুরআন মাজীদ আরবি ভাষায় এবং হাদিসে নববী ও আরবি ভাষায়। অপরদিকে ইংরেজি আন্তর্জাতিক ভাষা এবং যোগাযোগ ও ব্যবসার ভাষা।আরবি ভাষা কি সেই তুলনায় কোনো দিকে থেকে কম? আরবিও ৩য় স্থানে রয়েছে ভাষাগত দিক থেকে এবং মর্যাদাপূর্ণ ভাষা, যোগাযোগের ভাষা, ব্যবসার ভাষা। তাই স্কুল ও কলেজে ইংরেজি শেখার ব্যবস্থা থাকলে আরবি ভাষা শিক্ষা করার ব্যবস্থা কেনো থাকবেনা? আমাদের দেশের র...










