Saturday, August 8

সর্বশেষ

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি | নরসিংদী ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সহসভাপতি এম ফখরুল ইসলাম।সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউছার আহমেদ পার্থর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, রায়পুরা পৌরসভা ব...
অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি
রাজনীতি, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি

|| নিউজ ডেস্ক ||আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৩ প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জানান দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ।অলি আহমেদ বলেন, আজ আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।এলডিপির এই নেতা আরও বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই ধাপে আল...
বাংলাদেশে ফিরে টাইগার শিবিরে যোগ দিলেন স্পিন বোলিং কোচ মুশতাক
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশে ফিরে টাইগার শিবিরে যোগ দিলেন স্পিন বোলিং কোচ মুশতাক

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশে ফিরে টাইগার শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। এর আগে তিনি ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না। তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ।মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। তার আগে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক। আজ শনিবার (১৯ অক্টোবর) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।মিরপুর শের-ই বাংলার মাঠে বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ ও আড্ডারত দেখা যায় মুশতাককে। তবে নতুন করে এই স্পিন কোচের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।এ বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান মুশতাক আহমেদ। এরপর পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশে...
নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার : ড.:আসিফ নজরুল
জাতীয়, সর্বশেষ

নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার : ড.:আসিফ নজরুল

|| নিউজ ডেস্ক ||জাতীয় নির্বাচন কখন হবে তা সরকারের প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূস) নেতৃত্বে ঠিক হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা একমাত্র নির্বাচন ঘোষণার এখতিয়ার রাখেন।শনিবার (১৯ অক্টোবর) নির্বাচন নিয়ে এক ব্যাখ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান আইন উপদেষ্টা।আসিফ নজরুল লিখেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়ত আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।আইন উপদেষ্টা বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্ব...
পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক শিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, দেশের পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।সরকার ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকার, মালিক, শ্রমিক, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতায় বিজিএমইএ বোর্ড বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে।নেতৃবৃন্দ বলেন, পোশাক কারখানাগুলোতে আগস্ট মাসের বেতন পরিশোধে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিজিএমইএ থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়ে অর্থ উপদেষ্টাকে চিঠি দেওয়া হয় ও বিজিএমইএ বোর্ড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের বেতন-ভাতা পর...
জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ : মোবারক হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ : মোবারক হোসেন

|| নিউজ ডেস্ক ||জামায়াতকে নিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষ আজ একটি ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।শনিবার (১৯ অক্টোবর) সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে যারা জামায়াতে ইসলামীকে পরিচালনা করত এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করেছিল এই স্বৈরাচারী সরকার তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। তাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারের পতন ঘটেছে পালিয়ে যাওয়ার মাধ্যমে।তিনি বলেন, এ আ...
নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা
আন্তর্জাতিক, সর্বশেষ

নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনে এই হামলা চালানো হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হেনেছে। খবর এএফপি, আল জাজিরা।তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এই হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রে একটি ভবনে আঘাত হেনেছে।এদিকে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে একটি ইউএভি (মানবহীন আকাশযান) আঘাত হেনেছে।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দ...
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ডা. জোবাইদা রহমানের যে আহ্বান
রাজনীতি, সর্বশেষ

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ডা. জোবাইদা রহমানের যে আহ্বান

|| নিউজ ডেস্ক ||আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন’র (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জোবাইদা রহমান।শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষে জেডআরএফ এ সভার আয়োজন করে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।অনুষ্ঠানে জেডআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার তার বক্তৃতায় সংগঠনের বর্তমান সার্বিক অবস্থা তুলেন।...
ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে ৩৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলি হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে ৩৩ ফিলিস্তিনি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ ঝরেছে আরও ৩৩ ফিলিস্তিনির। আহত হয়েছেন অন্তত ৮০ জন। এলাকাটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক বাহিনীর দ্বারা অবরুদ্ধ ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের চলমান হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৪৬ জনে।আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা বলেন, জাবালিয়ায় মারাত্মক হামলায় আহত প্রায় ৭০ জনের চিকিৎসা করা হচ্ছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে...
ঘূর্ণিঝড় ‌‘ডানা’ সম্পর্কে যা জানা গেলো
আবহাওয়া ও পরিবেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ

ঘূর্ণিঝড় ‌‘ডানা’ সম্পর্কে যা জানা গেলো

|| নিউজ ডেস্ক ||গত মঙ্গলবার সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। শুক্রবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এদিকে আগামী ২২ অক্টোবর (মঙ্গলবার) সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এবং কোথাও আঘাত হানবে কি না, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, যেই লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এখন পর্যন্ত এতটুকু বোঝা যাচ্ছে। আমরা ২৪ ঘণ্টা আগে ঘূর্ণিঝড়ের আপডেট দিয়ে থাকি। তবে এখন দায়িত্বশীল জায়গা থেকে এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে একটা আশঙ্কা তো রয়েছে।তিনি বলেন, এই সাপ্তাহের মাঝামাঝি থেক...