Saturday, August 8

সর্বশেষ

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, পালনে নানা কর্মসূচি
জাতীয়, সর্বশেষ

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, পালনে নানা কর্মসূচি

|| নিউজ ডেস্ক ||জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এ বছর দিবসটি পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ...
চাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চাপ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।প্রতিবাদ-বিক্ষোভ-সহিংসতায় চাপের মুখে পড়া বাংলাদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে গত জুলাই-আগস্টে বিক্ষোভ ও তৎপরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি বেশ চাপে পড়েছিল। আর এর জেরে সেসময় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে বাংলাদেশের পোশাক শিল্প।সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের ফলে দেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্প ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছিল বলে এই শিল্পের নেতারা জানিয়েছেন। তবে পরিস্থিতি এখন “স্থিতিশীল” বলে জোর দিয়ে জানি...
ইবি’র ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির সভাপতি মুক্তারুল সম্পাদক যোবায়ের
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবি’র ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির সভাপতি মুক্তারুল সম্পাদক যোবায়ের

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন- ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী মো: মুক্তারুল হককে সভাপতি ও দাওয়া বিভাগের শিক্ষার্থী এ এম যোবায়েরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির উপদেষ্টামণ্ডলী ও পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. আসাদুজ্জামান বাঁধন ও প্রফেসর ড. তৌহিদুর রহমান। আহ্বায়ক কমিটিতে ছিলেন- কাইয়ুম হোসেন, হাফিজুল ইসলাম, নিশাত, কপির দেব ও মোঃ মুন্না। আজ সোমবার (২১ অক্টোবর) নতুন এই আংশিক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার কথা বলে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।নতুন কমিটির অন্যান্য পদে রয়েছে- সহ-সভাপতি আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্...
প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১৪০, তাইজুলের ফাইফার
খেলাধুলা, সর্বশেষ

প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১৪০, তাইজুলের ফাইফার

|| স্পোর্টস ডেস্ক ||দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে টাইগাররা অল আউট হয় মাত্র ১০৬ রানেই। তবে অল্প রানে অলআউট হলে বল হাতে ঘুরে দাঁড়াতে পেরেছে টাইগাররা। মিরপুরের উইকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন তাইজুল ইসলাম, তাঁর ফাইফারে ৬ উইকেটে ১৪০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা, স্বাগতিকদের চেয়ে এগিয়ে আছে ৩৪ রানে।১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়াদের এই ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তাইজুল, বাকি একটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এদিকে টেস্ট ক্রিকেটে এর আগে ১২ বার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল, সাদা পোশাকে এটি তাঁর ১৩তম ফাইফার।বল হাতে শুরুটা করেছিলেন হাসানই। ইনিংসের প্রথম ওভারে...
১০৬ রানেই অলআউট বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

১০৬ রানেই অলআউট বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুরে বছরে প্রথমবার টেস্ট খেলতে নেমে খেই হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের উপযোগী ব্যাটিং দেখা গেল না কারো কাছ থেকেই। পুরো দলের বিপর্যয়ের মুখে মাহমুদুল হাসান জয়ের ৩০ রানের ইনিংসটাই যেন বিশেষ কিছু। ওভারের হিসেবে ৫০ ওভারও পার হয়নি। তাতে বাংলাদেশের রান হলো ১০৬।দলীয় শতরানও পার হয়েছে মূলত তাইজুল ইসলাম আর নাইম হাসানের কল্যাণে। কিন্তু তার আগে বাংলাদেশের খেলাটা দর্শকদের জন্যই ছিল যন্ত্রণাদায়ক। চতুর্থ ইনিংসে প্রতিপক্ষে চেপে ধরা যাবে মন্থর উইকেটে। এমন ভাবনা থেকেই কি না টসে জিতে আগে সফরকারীদের বোলিং করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করতে ৭ ওভারও সময় লাগেনি। সাজঘরে একে একে ফিরলেন সাদমান ইসলাম, মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করতে চেয়ে ফিরলেন সাদমান। মুমিনুল পরাস্ত হয়েছেন বাড়তি স...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল’২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল’২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||আড়ম্বরপূর্ণ ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফল ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। শনিবার (১৯ অক্টোবর) মেরুল বাড্ডার পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রা শুরু হলো।অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। জাতীয় গৌরব এবং বৈশ্বিক নাগরিকত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মমত্ববোধ থাকতে হবে দেশের প্রতি এবং সেই সাথে বিশ্বের বুকে যাতে দেশের মান বৃদ্ধি পায় সেভাবে কাজ করে যেতে হবে তাদের।"নিজস্বতার গুরুত্ব তুলে ধরে প্রফেসর ফারহাত আনোয়ার বল...
ইসরায়েলি হামলায় ইরানি নারীকে হত্যায় তেহরানের নিন্দা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলি হামলায় ইরানি নারীকে হত্যায় তেহরানের নিন্দা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের বিমান হামলায় লেবাননে এক ইরানি নারী ও তার স্বামী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস।রবিবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, ইহুদিবাদী শাসকদের সামরিক ড্রোন হামলায় গত ১৯ অক্টোবর লেবাননের একটি জনবহুল এলাকায় ইরানি নারী মাসুমেহ কারবাসি ও তার স্বামী প্রাণ হারান। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার।নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী নিষ্ঠুর এ হামলার তীব্র নিন্দার সঙ্গে সঙ্গে দূতাবাস ইরানি নারীর সন্তান ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।ইরানের কূটনৈতিক মিশন আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের হামলা থেকে নিরপরাধ মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, শনিবার তাদের ড্রোন হামলায় বৈরুতের উত্তরে খ্রিস্টান সংখ্যা...
শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আইন উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আইন উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্যের কারণে তার পদে থাকার উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি তিনি নিজের অবস্থানে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে তোলা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আসিফ নজরুল বলেন, তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি জানিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তার এখনকার বক্তব্য স্ববিরোধী।ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সংবিধানের ৫৭...
ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের
রাজনীতি, সর্বশেষ

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের

|| নিউজ ডেস্ক ||ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেফতার করুন ৷’এর আগে রবিবার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময়ে শিক্ষার্থীদের প্রতিবাদী হয়ে উঠার আহ্বান জানিয়েছেন সারজিস।তিনি বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে এবং সুদ, ঘুষ ও মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুন। সরাসরি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে করুন। এটি না করলে আবারও দেশে একই সংস্কৃতি তৈরি হবে।...
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে। রবিবার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, ‘আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১.৩ বিলিয়ন ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে।’তিনি বলেন, ‘সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।’শুধু গত দুই মাসেই কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবার বকেয়া ১.৮ বিলিয়ন ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন ডলার থেকে ৭০০ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে।গত ৮ অক্টোবর পর্যন্ত আইএমএফ এর হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৮২ বিলিয়ন মার্কিন ডলারে এবং মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।তিনি বল...