Saturday, August 8

সর্বশেষ

মালয়েশিয়ার শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ছে
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

মালয়েশিয়ার শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ছে

|| আন্তর্জাতিক ডেস্ক ||মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত হচ্ছে। দেশটির সরকার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিতে করতে সম্মত হয়েছে।শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির গণমাধ্যমের খবরে বলা হয় জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান।এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।এবার সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচ জনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে।তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদেও (২২৯০ রিঙ্গিত), মেকানিকেল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশি...
কমেছে ডিমের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমেছে ডিমের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে

|| নিউজ ডেস্ক ||সরবরাহ বাড়ায় বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি। দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে কমেছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ১৮০ টাকা পর্যন্ত উঠলেও চলতি সপ্তাহে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বর্তমানে কারওয়ান বজারে প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকায় নেমেছে। যদিও পাড়া-মহল্লায় খুচরা বাজারে ১৫৫ থেকে ১৬০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম।মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, ১৫০ টাকায় ফার্মের এক ডজন ডিম কিনেছি। গত সপ্তাহের শুরুতে ডজন ১৮০ টাকায় কিনেছিলাম। সরকার শুধু দাম বেধে দিলে হবে না। নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সে বিষয়ে কঠোর নজরদারী থাকতে হবে।কারওয়ান বাজারের এক ডিম বিক্রেতা বলেন, বাজারে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে।...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে : হাসনাত
জাতীয়, সর্বশেষ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে : হাসনাত

|| নিউজ ডেস্ক ||দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না। যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন।তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা জিনিসপত্রের দাম নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।সেখানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।...
কুষ্টিয়ায় শেষ হলো লালন স্মরণোৎসব
বিশেষ সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় শেষ হলো লালন স্মরণোৎসব

|| নিজস্ব প্রতিবেদক ||কার্তিকের দ্বিতীয় দিন শুক্রবার (১৮ অক্টোবর) কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ'র আখড়াবাড়িতে দিনভর ঝরলো বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল লালন শাহ'র ভক্ত-অনুরাগীর চোখের জল।বৃহস্পতিবার শুরু হয় লালন শাহ'র ১৩৪তম তিরোধান উপলক্ষে স্মরণোৎসব। শুক্রবার বিকেলে উৎসব শেষ হলে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা।তবে, শনিবারও আখড়াবাড়ি প্রাঙ্গণে চলবে তিন দিনব্যাপী বাউলমেলা।প্রবীণ সাধক নহির শাহ বলেন, 'বিভিন্ন মতের মানুষ একত্র হয়ে একমতে চলার নাম সাধুসঙ্গ। সেখানে সাধু-গুরুরা একই সুর, একই তাল, একইভাবে সাধুসঙ্গে অংশ নেন।'১৮৯০ সালের ১৭ অক্টোবর দেহত্যাগ করেন ফকির লালন শাহ। এরপর থেকেই দিনটি তিরোধান দিবস হিসেবে পালিত হচ্ছে। তিরোধান দিবস তথা পহেলা কার্তিক অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হয় অষ্টপ্রহর সাধুসঙ্গ। পরদিন সকালে বাল্যসেবা ও বিকেলে পূর্ণসেবার মধ্য দ...
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার
জাতীয়, সর্বশেষ

রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শনিবার

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।জানা গেছে, শনিবারের সংলাপে গণফোরাম, এলডিপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব)-সহ ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে।
ডিআইইউ চেয়ারম্যান ড. সবুর খান ‘ইন্টারন্যাশনাল এসাসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’-এর কোষাধ্যক্ষ নির্বাচিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিআইইউ চেয়ারম্যান ড. সবুর খান ‘ইন্টারন্যাশনাল এসাসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’-এর কোষাধ্যক্ষ নির্বাচিত

|| নিউজ ডেস্ক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, ‘ইন্টারন্যাশনাল এসাসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি) এর ২০২৭-২০৩০ মেয়াদকালের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ডঃ মোঃ সবুর খান প্রথম বাংলাদেশী যিনি এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্ল্যটফর্মে নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন।১৫ অক্টোবর, ২০২৪-এ বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এসাসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি)-এর সাধারণ পরিষদের সভা চলাকালীন এ ঘোষণা দেয়া হয়। নবনির্বাচিত নেতৃত্বের দলে আরও রয়েছেন সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (চীন) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শন চেন, যিনি ‘ইন্টারন্যাশনাল এসাসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ এর ২০২৭-২০৩০ মেয়াদকালের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তানিওকা গাকুয়েন এডুকেশন ফাউন্ডেশন (জাপান) এর ভাইস চ্যান্...
এইউবিতে ফল সেমিস্টার’২৪ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইউবিতে ফল সেমিস্টার’২৪ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফল সেমিস্টার ২০২৪-এর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে এইউবি’র আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরোমনি ও কালচারাল ফেস্ট এর আয়োজন করা হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মালয়েশিয়া আইআইইউএম এর গোল্ড মেডালিস্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।ওরিয়েন্টেশনের প্রধান অতিথি তার বক্তব্যে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। এই পথ পাড়ি দিতে অনেক বাধা বিপত্তি আসবে, তবে হতাশ হওয়া যাবে না, এগিয়ে যেতে হব...
স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে : রিজভী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে : রিজভী

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি | নরসিংদী ||বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা এখনও অবস্থান করছে বলেই জুনায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পেরেছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে তারা দিনে-দুপুরে নির্মমভাবে হত্যা করেছে। আর এই সকল খুনের উপর প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোন স্লথগতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে। তাহলে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতার কথা বলছি, একটি পৃথিবী কাঁপানো বিপ্লবের কথা বলছি...
ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিলো এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিলো এনবিআর

|| নিউজ ডেস্ক ||বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর-এর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে।প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।...
দুই ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়লো
জাতীয়, সর্বশেষ

দুই ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়লো

|| নিউজ ডেস্ক ||আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আ...