তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা
|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর নিত্যনতুন দাবি নিয়ে রাজপথে নামছেন নানা শ্রেণি-পেশার মানুষ। প্রতিনিয়ত বিচিত্র দাবি নিয়ে সড়ক আটকে দুর্ভোগে ফেলা হচ্ছে নগরবাসীকে। গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় চেয়ে বিক্ষোভ করেছেন। এবার মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মহাখালীতে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন কলেজটির বেশকিছু শিক্ষার্থী। ঘণ্টাখানেক ধরে চলা বিক্ষোভের সময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় এই পথে চলাচল করা সাধারণ মানুষকে।বেলা ১টার দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের গুলশান জোনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দাবি...










