Wednesday, October 21

সর্বশেষ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নারী নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নিহত হয়েছেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন...
বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামে পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামে একজনের ১ জনের মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরের মধ্যে কচুরি কাটটে যায় হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজন দের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ। পারিবারিকভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছিলো। কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ প...
নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানানো সেই গডফাদার কোথায়? : জামায়াত আমির
রাজনীতি, সর্বশেষ

নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানানো সেই গডফাদার কোথায়? : জামায়াত আমির

|| নিউজ ডেস্ক ||শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ সম্বোধন করে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের গডফাদার আজ কোথায়? যিনি আমাদের একজন আমিরকে বলেছিলেন তার প্রবেশ নিষেধ। সাইনবোর্ডও টানিয়ে রেখেছিলেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।ডা. শফিকুর রহমান বলেন, সেই গডফাদার একটি সভায় ডিসি-এসপিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমার নামে অগ্রিম মামলা করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে হত্যা করতে চাই।’ অধ্যাপক গোলাম আযম অত্যাচার-নির্যাতন সহ্য করে মৃত্যুবরণ করেছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি খুন করার।তিনি আরও বলেন, অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্ট...
“শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||আমি শূন্যের মাঝে আছি দাঁড়িয়ে,হাত বাড়াবে কেউ কি মমতা দিয়ে?আছি দাঁড়িয়ে সমুদ্র সৈকতে,প্রকৃতির দাবানল কেবলই বিষাদে মাতে।সূর্য দীঘল বক্ষটা মোর ফেটে চৌচিরতবুও স্বপ্নগুলো করে ভীড়।ভীড় ঠেলে হই আগুয়ান,কোথায় থেকে আসে যেন বান।ভাসি নিঃশব্দে, উঠে দাঁড়াই দোয়েলের শীষে,হঠাৎ স্বপ্নগুলোও আমাকে ফেলতে চায় পিষে।আমি নাকি শূন্যের মাঝে দাঁড়িয়ে, শোনায় সমীপেস্বপ্নগুলোও মাতে ঠাট্টা বিদ্রুপে।আমি সুধাই তাদের --কেন অবহেলার চাদরে জোড়াও মোরে?দীন মনি ফুটবে যে প্রতি ভোরে।মৃদু হেসে স্বপ্নগুলো দেখালো আমাকে মায়াআমার মনো আঙিনায় দিলো ছায়া।কলমের আঁচড়ে হতে চাই কবি,মেধার প্রাপ্যতায় জ্বলে উঠবে কখন যে রবি?ক্লান্ত অবসাদে গড়িয়ে পড়ি বিছানায়আঁখি বুজে দেখি স্বপ্ন পাহাড় উড্ডীয়মান নিশানায়।হামাগুড়ি দিয়ে আকাশের ঠিকানা খুঁজি,মেধা শ্রম আত্মবিশ্বাসই মোর পুঁজি।আকাশ সুধায় মোরে সিড়িটা বড়ো পিচ্ছিলআঁকড়ে...
ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা
বিনোদন, সর্বশেষ

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

|| বিনোদন ডেস্ক ||রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আরেক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।...
‘প্রয়োজনে মারা যাবো, তবু গাজা ছাড়বো না’
আন্তর্জাতিক, সর্বশেষ

‘প্রয়োজনে মারা যাবো, তবু গাজা ছাড়বো না’

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ীভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।এমনকি গাজা দখলেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের এ ঘনিষ্ঠ মিত্র। তবে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করেছেন গাজার মানুষ। খবর বিবিসির।এক ফিলিস্তিনি নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা গাজাতেই থাকবেন এবং গাজাতেই মরবেন।তিনি বলেন, গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তাব আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এখানে থাকব এবং গাজা ভূখণ্ডে, জন্মভূমিতে মরব। আমরা দেড় বছরের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস মোকাবেলা করেছি। এরপরও আমরা এখানে রয়েছি। তাহলে আমরা কীভাবে এ ধরনের প্রস্তাবে রাজি হতে পারি?ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে গাজার সাধারণ মানুষকে...
বিপিএলের ফাইনালে আজ
খেলাধুলা, সর্বশেষ

বিপিএলের ফাইনালে আজ

|| স্পোর্টস ডেস্ক ||বিপিএলের ফাইনালে আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস।ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৬টার সময় সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা
আন্তর্জাতিক, সর্বশেষ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা

|| নিউজ ডেস্ক ||ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে— তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ভারতের বিবৃতিতে বলা হয় , ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’এতে আরও বলা হয়, ‘এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়!’সূত্র: বিবিসি বাংলা...
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং
জাতীয়, সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং

|| নিউজ ডেস্ক ||কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গো...
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল
জাতীয়, সর্বশেষ

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

|| নিউজ ডেস্ক ||প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির ও আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দল চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন।বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।মনোনীত ব্যক্তিরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খ...