Saturday, August 8

সর্বশেষ

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরা...
দাবি আদায়ে তিনদিনের সময় বেঁধে দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাবি আদায়ে তিনদিনের সময় বেঁধে দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান।তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু...
৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ হলো আলোক স্বল্পতার কারণে। এমনিতেই বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। তারওপর, শেষ বিকেলে আলোক স্বল্পতা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।...
মেক্সিকোয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাদকচক্রের ১৯ সদস্য নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

মেক্সিকোয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাদকচক্রের ১৯ সদস্য নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় মাদকচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২১ অক্টোবর) কুলিয়াকান শহরে মেক্সিকান সেনাবাহিনীর ওপর মাদকচক্রের সদস্যরা হামলা চালালে পাল্টা গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩০ জনেরও বেশি অস্ত্রধারী সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করলে সেনারা পাল্টা আক্রমণ চালান। এতে মাদকচক্রের সদস্যরা নিহত হন। নিহতরা সিনালোয়া মাদকচক্রের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়ার গ্রুপের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।সংঘর্ষ চলাকালে স্থানীয় মাদকচক্র নেতা এডউইন আন্তোনিও ‘এন’ কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় ঘটনাস্থল থেকে সাতটি যানবাহন এবং ৩০টিরও বেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারু...
মিরাজের-জাকের রেকর্ড জুটির সুবাদে ৬৫ রানের লিড, বৃষ্টিতে বন্ধ খেলা
খেলাধুলা, সর্বশেষ

মিরাজের-জাকের রেকর্ড জুটির সুবাদে ৬৫ রানের লিড, বৃষ্টিতে বন্ধ খেলা

|| স্পোর্টস ডেস্ক ||দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ হারতে পারে এমন শঙ্কা গতকালই করেছিলেন অনেক সমর্থক। ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেই আরও ৩ উইকেট হারায় টাইগাররা। ফলে ইনিংস ব্যবধানে হারতে চলেছে নাজমুল শান্তর দল- এমন শঙ্কাও করেছিলেন অনেকে। তবে সেসব শঙ্কা দূর করেছেন মেহেদী মিরাজ এবং জাকের আলী। এ দুজনের জুটিতে লিডের দেখা পেয়েছে স্বাগতিকরা।৩ উইকেটে ১০১ রান নিয়ে দিনের খেলা শুরুর পর দ্রুতই তিন উইকেট হারালে বাংলাদেশের স্কোরলাইন হয় ৬ উইকেটে ১১২। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সে শঙ্কা দূর করতে পেরেছেন মিরাজ। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে অভিষিক্ত জাকেরকে নিয়ে মিরাজ গড়েন ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।বিরতির পর দিনের দ্বিতীয় সেশনেও দুর্দান্ত খেলেছে মিরাজ-জাকের জুটি। বিরতির আগেই নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছিলে...
বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়ল এইচএসসি’র শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়ল এইচএসসি’র শিক্ষার্থীরা

|| নিজস্ব প্রতিবেদক ||চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে ৫ শতাধিক শিক্ষার্থী বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রবেশ করেছেন। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।বেলা দুপুর পোনে তিনটার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস’, ‘বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’ এবং ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শিক্ষার্থীরা জানান, “আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেয়া হয়েছে, অথচ আমরা ভালো লিখে আমাদের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে...
নতুন কোনো সাংবিধানিক সংকট চায় না বিএনপি : নজরুল ইসলাম
রাজনীতি, সর্বশেষ

নতুন কোনো সাংবিধানিক সংকট চায় না বিএনপি : নজরুল ইসলাম

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে দেশে ‘নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট’ যেন সৃষ্টি না হয়, অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।রাষ্ট্রপতির এই বক্তব্যের পর তাকে অপসারণ করতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল। গতকাল মঙ্গলবার (২২ অক্টো...
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম
জাতীয়, সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (২৩ অক্টোবর) সোয়া ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারি, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কি না, সে প্রশ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সম্প্রতি। এ অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেন কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারেও...
তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান গ্রেফতার

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে যৌথভাবে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-১২।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে।অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা গেছ‌ে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুক...
বকশীগঞ্জে সাংবাদিক সংগঠনের অতিরিক্ততা ও কপি পেস্ট সাংবাদিকতার কারণে নেটিজেনদের ক্ষোভ
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে সাংবাদিক সংগঠনের অতিরিক্ততা ও কপি পেস্ট সাংবাদিকতার কারণে নেটিজেনদের ক্ষোভ

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে সাংবাদিক সংগঠনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরণের অস্বস্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে। একই সময়ে, অনলাইন পোর্টালগুলোতে নিউজ কপি পেস্ট করে প্রকাশের প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এই উপজেলায় প্রায় প্রতিটি গণমাধ্যমের নিজস্ব একটি করে সাংবাদিক সংগঠন গড়ে উঠেছে। এদের মধ্যে অনেকেই সঠিক সাংবাদিকতার চর্চার পরিবর্তে, একে অপরের সংবাদ কপি করে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করছে। এক্ষেত্রে খবরের সঠিকতা যাচাই বা মৌলিক তথ্য সংগ্রহের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে একই সংবাদ বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, যা সাধারণ পাঠক ও নেটিজেনদের বিরক্ত করছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ব...