Saturday, August 8

সর্বশেষ

আয়কর নিয়ে দেশবাসীকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

আয়কর নিয়ে দেশবাসীকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না। অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে- সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।আয়কর নিয়ে দুটো কথা বলব-- উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন এ ব্যবস্থাই নেওয়া হয়েছে।ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক ...
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

|| নিউজ ডেস্ক ||আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।...
ঢাকা উত্তর জামায়াতের নতুন আমীর সেলিম উদ্দিনের শপথ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ

ঢাকা উত্তর জামায়াতের নতুন আমীর সেলিম উদ্দিনের শপথ অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ইতোমধ্যে তার শপথও অনুষ্ঠিত হয়েছে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২৭ অক্টােবর) রাত সাড়ে সাতটায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত নতুন আমীরের শপথ অনুষ্ঠিত হয়।শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত সিটি আমীরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদের সদস্যবৃন্দ।আবেগঘন পরিবেশে শপথ শেষে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত আমীর রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।এর আগে, ১৩ অক্টোবর ...
ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩৮ জনের চাকরির সুযোগ
চাকরি, সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩৮ জনের চাকরির সুযোগ

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ নভেম্বর।প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়বিভাগের নাম: ব্যবস্থাপনা বিভাগপদের বিবরণচাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: দেশের যেকোনো স্থানবয়সসীমা: ১ মে, ২০২৪ তারিখ হিসেবে ১৮-৩০ বছর (বিশেষ ক্ষেত্রে ৩২ বছর)আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদন ফি: ২২৩ টাকাআবেদনের সময়সীমা: ৮ নভেম্বর, ২০২৪ (বিকেল ৫টা)অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না...
নতুন বই ছাপছে দেশীয় ছাপাখানা, বাদ গেলো ভারতীয় প্রতিষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

নতুন বই ছাপছে দেশীয় ছাপাখানা, বাদ গেলো ভারতীয় প্রতিষ্ঠান

|| নিউজ ডেস্ক ||২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরমধ্যে বেশ কিছু কাজ পেয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান। তবে এ নিয়ে সমালোচনা হওয়ায় তাদেরকে বাদ দিয়ে দেশি ছাপাখানাগুলোকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। তিনি বলেন, বই ছাপার কাজে ১৮টি স্লটে ভারতীয় প্রতিষ্ঠান ছিল। সেগুলো বাতিল হয়েছে। তাদেরকে বাতিল করার পরে পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি (টেন্ডার) দেওয়া হয়েছে। এর মাধ্যমে সব দেশি প্রতিষ্ঠান কাজ পেয়েছে।তিনি বলেন, ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে আগামী বছরের পাঠ্যবই পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই ছাপার জন্য প্রেস...
ইসরায়েলি হামলায় গাজায় ১৮০ সাংবাদিক নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজায় ১৮০ সাংবাদিক নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রবিবার (২৭ অক্টোবর) আরও তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এক বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলের হামলায় অন্তত ১৮০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।রবিবার নিহত সাংবাদিকরা হলেন- আল-আকসা টিভির সৈয়দ রেদওয়ান, বার্তাসংস্থা সানাদের আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হানিন বারুদ। খবর আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলের।ফিলিস্তিনি সংবাদিকদের নির্বিচারে হত্যা ও তাদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে গাজার গণমাধ্যম কর্তৃপক্ষ।ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) গত বুধবার জানিয়েছে, তারা গাজা উপত্যকায় এমন নথি পেয়েছে, যাতে দেখায় গেছে আল জাজিরার ছয়জন সক্রিয় সাংবাদিক হামাস এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য। তবে আলজাজিরা ইসরায়েলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।আইডিএফ আলজ...
বসছে না আয়কর মেলা, অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বসছে না আয়কর মেলা, অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহ

|| নিউজ ডেস্ক ||করোনাপরবর্তী ২০২০ সাল থেকে আর কর মেলা হয়নি। চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধার্থে এবার ঘরে বসে অনলাইনে রিটার্ন জমা দেওয়াকেই বেশি উৎসাহ দিচ্ছে এনবিআর।এনবিআর সূত্রে জানা গেছে, কর কার্যালয়ে রিটার্ন দেওয়ার সুবিধা দিতে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে। এ ছাড়া সচিবালয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কর কর্মকর্তারা সহায়তা দিতে যাবেন। এমনকি সহায়তা দিতে স্বেচ্ছাসেবীও নিয়োগ দেওয়া হতে পারে।জানা গেছে, সব কর অঞ্চলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন করদাতারা।২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। এরই মধ্যে এই কর মেলা সাধারণ কর...
সবজির সরবরাহ বাড়ছে, দামে কিছুটা স্বস্তি!
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

সবজির সরবরাহ বাড়ছে, দামে কিছুটা স্বস্তি!

|| নিউজ ডেস্ক ||চলতি মাসের কয়েক সপ্তাহ অস্থির ছিল সবজির বাজার। রাজধানীর ক্রেতারা আলু ও পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজিই কিনতে পারেনি। এখন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অনেকটা দাম কমে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে অস্থিরতা শুরু হয়েছে পেঁয়াজের দামে।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে।বাজার ঘুরে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৫০ থেকে ৭০ টাকার আশপাশে। অথচ কিছু দিন আগেও যা ছিল ১০০ টাকার কাছাকাছি।সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। খুচরায় প্রতি কেজি পটোল, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পেঁপে ৪০ টাকা, লম্বা বেগুন কেজি ৬০ থেকে ৭০ টাকা, গ...
২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

|| নিউজ ডেস্ক ||চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর সেপ্টেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১৯৬ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ। অক্টোবরের প্রথম ২৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, অক্টোবরের ২০ থেকে ২৬ তারিখ...
নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

|| রাজ উদ্দিন | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদী শহরের একটি স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে অপহৃত ৪র্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।রবিবার (২৭ অক্টোবর) সকালে মামলা হাওয়ার তিন ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন অপহরণকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। আটককৃত বক্তি হলেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দীন ওরফে হৃদয়।ওসি ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস (এনকেএম) পড়ুয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া জান্নাত অনু (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণের স্বীকার হন। অপহৃত স্কুল ছাত্রী অনুকে তার আত্মীয় স্বজন খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা মোঃ মদন মিয়া ...