Friday, August 7

সর্বশেষ

ইবির দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আব্দুল আহাদ ও হাসিবুর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আব্দুল আহাদ ও হাসিবুর

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সংসদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সংগঠনটির সম্মানিত উপদেষ্টাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ ওসমান বিন হাসনাইন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব অর্থ সম্পাদক মোঃ জুবায়ের নেছারী, যুগ্ম অর্থ সম্পাদক এইচ এম আরাফাত, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, উপ প্রচার সম্পাদক মোঃ সালেক মাহমুদ, দপ্তর সম্পাদক খালিদ হাসান, উপ দপ্তর সম্পাদক মোঃ আবু বকর, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাম...
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

|| নিউজ ডেস্ক ||স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সংস্কার কমিটির প্রথম সভা প্রত্যাখ্যান করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন তারা। এতে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলছেন, তারা সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এটি হাজার হাজার শিক্ষার্থীর দাবির সংঙ্গে উপহাস।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অধিভু...
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি চূড়ান্ত, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন : আইন উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি চূড়ান্ত, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন : আইন উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন আইন উপদেষ্টা।আসিফ নজরুল বলেন, ‘আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না।আগামী নির্বাচন অবাধও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও ...
জেলজীবনের অভিজ্ঞতা জানালেন পরীমণি
বিনোদন, সর্বশেষ

জেলজীবনের অভিজ্ঞতা জানালেন পরীমণি

|| বিনোদন ডেস্ক ||ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণিকে যেতে হয়েছে জেলেও। টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে জানালেন সেই জেলজীবনের অভিজ্ঞতা।তার কথায়, ওই অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে পরীমনি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’জেলে থাকা অবস্থায় বিস্তর অভিজ্ঞতা হয়েছে নায়িকার। তার ভাষ্য, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে।পুরো ভিন্ন একটা জগৎ এটা। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’...
প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বরাদ্দ দেওয়া বাজেটেই কাজ শেষ করতে হবে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।সেইস...
সায়েন্সল্যাব শাটডাউন: জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

সায়েন্সল্যাব শাটডাউন: জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সংস্কার কমিশন গঠনের দাবিতে সায়েন্সল্যাব শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টা থেকে ঢাকা কলেজে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত `সায়েন্সল্যাব শাটডাউন' কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২ থেকে শুরু করবে বলে জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সূত্রমতে, এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাস বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন আন্দোলনকারীরা।মূলত, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর কর...
আ.লীগ-জাপাসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট বাতিল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আ.লীগ-জাপাসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট বাতিল

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট বাতিল করা হয়েছে।রিটকারীদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।গতকাল (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।আওয়ামী লীগ ছাড়া অন্য যেসব দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য রিট করা হয়েছিলে সেগুলো হলো—জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন...
হজের খরচ কমছে, দুই দিনের মধ্যে প্যাকেজ ঘোষণা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজের খরচ কমছে, দুই দিনের মধ্যে প্যাকেজ ঘোষণা

|| নিউজ ডেস্ক ||এ বছর হজের খরচ কমছে এবং খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিন-রাত।'সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, 'আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কীভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, ...
টসে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

টসে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে প্রোটিয়াদের সাথে প্রাণপণ লড়তে হবে টাইগারদের। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে একটিতে ড্র আর অন্যটিতে হেরেছিল টাইগাররা।এই টেস্টে জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। কারণ, মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা।গতকাল সংবাদ সম্মেলনে এসে নিজেদের লক্ষ্য জানিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার জানান, বাংলাদেশ জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না। দেখা যাক, ম্যাচের পারফরম্যান্সের সঙ্গে কথার মি...
৪১তম জন্মদিনে কি লিখলেন অভিনেত্রী বাঁধন
বিনোদন, সর্বশেষ

৪১তম জন্মদিনে কি লিখলেন অভিনেত্রী বাঁধন

|| বিনোদন ডেস্ক ||পর্দায় দুর্দান্ত রকম সাহসী আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। আজ ২৮ অক্টোবর তার জন্মদিন। এখানেও নিজের স্বকীয়তা বজায় রাখলেন। অভিনেত্রীরা সাধারণত বয়স প্রকাশের ক্ষেত্রে বিস্তর কার্পণ্য করেন। তবে তিনি সে পথে হাঁটেননি। বিশেষ দিনের প্রথম প্রহরে সেই রীতি ভেঙেছেন। শুরুতেই নিজের বয়স জানিয়েছেন। এরপর তুলে ধরেছেন জীবনের বাক বদলের বিভিন্ন দিক।ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার ৪১তম জন্মদিন! কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! সবসময় তা মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; সম্ভবত সবসময় এর বেশিরভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল, যদিও তা যথাসময়েই এসেছিল। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি এটা জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়েও আমি বেশ গর্বিত, এবং আমি আ...