Wednesday, October 21

সর্বশেষ

সায়েন্সল্যাব মোড়ে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সায়েন্সল্যাব মোড়ে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

|| নিউজ ডেস্ক ||সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং তার একটু পরই শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।...
ভোটের প্রস্তুতি জানতে ইসিতে বিএনপি
রাজনীতি, সর্বশেষ

ভোটের প্রস্তুতি জানতে ইসিতে বিএনপি

|| নিউজ ডেস্ক ||প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন।বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন।এছাড়া বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।এর আগে, গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সাথে প্রথম বৈঠক।এর আগে, বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার চেম্বারে সাক্ষাৎ করেন, বিএনপির প্রতিনিধি দল। পরে...
ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি, দুই সেনাসহ নিহত ১৪
আন্তর্জাতিক, সর্বশেষ

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি, দুই সেনাসহ নিহত ১৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের ছত্তিশগড়ে আবারও মাওবাদী দমন অভিযানে নামল যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গোলাগুলির ঘটনায় ১২ জন মাওবাদী নিহত হয়েছেন।তবে পাল্টা হামলায় দু’জন নিরাপত্তাবাহিনীর সদস্যেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুই। সপ্তাহ খানেক আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনীর ‘এনকাউন্টারে’ ৮ মাওবাদীর নিহত হয়েছিল।এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের সদস্যেরা। শনিবার রাত থেকে শুরু হওয়া গোলাগুলিতে ১২ জন মাওবাদী নিহত হন।গত কয়েক বছরে ভারত থেকে মাওবাদীদের হটাতে বার বার তৎপর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরেও বার বার তিনি দাবি করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চ এ ...
ঢাকায় জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক
চাকরি, সর্বশেষ

ঢাকায় জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক

|| ক্যারিয়ার ডেস্ক ||ঢাকায় ‘আইটি সিকিউরিটি প্রফেশনালস’ পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেডপদের নাম: আইটি সিকিউরিটি প্রফেশনালসপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (আইটি/সিএস/সিএসই/আইএস/ইইই/ইটিই)অভিজ্ঞতা: ০২-০৮ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।...
বিকাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, নেই বয়সসীমা
চাকরি, সর্বশেষ

বিকাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, নেই বয়সসীমা

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। ‘ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ ফেব্রুয়ারি।বিভাগের নাম: মোবাইল অ্যাপ্লিকেশনপদের নাম: ইঞ্জিনিয়ারপদ সংখ্যা: ৩টিশিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)অভিজ্ঞতা: ৩-৭ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের সময়সীমা: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫।...
দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আশ্বাস সিইসি’র
জাতীয়, সর্বশেষ

দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আশ্বাস সিইসি’র

|| নিউজ ডেস্ক ||যে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে তা যথাযথভাবে পালন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দায়িত্ব পালনে তারা নিরপেক্ষ থাকবেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাবেন না বলে জানান তিনি। তবে নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন সিইসি।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না জানিয়ে নাসির উদ্দিন বলেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই।এ সময় প্রধান নির্বাচন কমিশনার...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার
রাজনীতি, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

|| নিউজ ডেস্ক ||চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার এই বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি।সূত্র জানিয়েছে, শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় দলটি।দলীয় সূত্র জানায়, রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। এরপর সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।চলমান পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে একটি বিবৃতি দেয় বিএনপি। এতে ক্রমাগত হামলা, ভ...
বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।ইজতেমা ময়দান হস্তান্তরকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীদের নিকট (৯ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হলো। ১৪-১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা ময়দান হস্তান্তর করবেন।ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা স্বাদ কান্ধ...
পোশাক রপ্তানিতে আমেরিকা ও ইইউর বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পোশাক রপ্তানিতে আমেরিকা ও ইইউর বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশই যায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। ২০২৪ সালের শেষ দিকে এসে বাজার দুটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। তাতে দেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।গত বছরের শেষ চার মাস- সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে রপ্তানি করেছে ৫৮ কোটি ডলারের তৈরি পোশাক। এটি ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ১৮ দশমিক ৩৬ শতাংশ বেশি। যদিও গত নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছিল ৪১ শতাংশ।ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের (অটেক্সা) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বাংলাদেশ থেকে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে ১৮ শতাংশ, অক্টোবরে ২৬ দশমিক ...
শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

|| নিউজ ডেস্ক ||শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগে কয়েকশ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন।শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে।তাদের চার দফা দাবি হচ্ছে—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ...