Friday, August 7

সর্বশেষ

কমল হজের খরচ, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৭৯ হাজার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

কমল হজের খরচ, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৭৯ হাজার

|| ধর্ম ডেস্ক ||গত বছরের তুলনায় এবার হজের খরচ কমিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের হজে যেতে এবার সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। বেসরকারি এজেন্সিগুলো আরও একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।গত হজ মৌসুমে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না...
চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ
জাতীয়, সর্বশেষ

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

|| নিউজ ডেস্ক ||পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। সকাল এবং বিকাল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।তিনি আরও বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা।...
বিসিবির বোর্ড সভা আজ, কে পাবেন অধিনায়কত্ব?
খেলাধুলা, সর্বশেষ

বিসিবির বোর্ড সভা আজ, কে পাবেন অধিনায়কত্ব?

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বেই চলমান দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলছে টাইগাররা। তবে সিরিজের মাঝপথেই বিসিবিকে শান্ত জানিয়েছেন, চলতি সিরিজের পর কোনো সংস্করণেই তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ব্যক্তিগত কারণের পাশাপাশি নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।এদিকে শান্ত অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ার পর এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এ বিষয়টি চূড়ান্ত করতেই আজ বসছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলেই জানা গেছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তাঁর। দেশের মাঠের ক্রিকেটে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় জাতীয়ত ...
হজ প্যাকেজ ঘোষণা হবে আজ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ প্যাকেজ ঘোষণা হবে আজ

|| নিউজ ডেস্ক ||মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন ও সামর্থ্যবানদের আর্থিক ফরজ ইবাদত হজ। যা প্রতিবছর সৌদিআরবের মক্কা-মদিনায় অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছুকদের জন্য প্রতিবারই হজ প্যাকেজ ঘোষণা করে সরকার। তার ধারাবাহিকতায় এবারও ২০২৫ সালের হজের প্যাকেজ ঘোষণা করা হবে।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ অক্টোবর) ‌হজে যেতে ইচ্ছুকদের জন্য দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। যেখানে একটি প্যাকেজের খরচ গত বছরের চেয়ে লাখ টাকা কমতে পারে। অন্যটিতে ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমান ভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরন...
ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

|| নিউজ ডেস্ক ||সাত কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বুধবারও (৩০ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ঢাকা কলেজে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সরকার মেনে নিচ্ছে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক। সরকার যৌক্তিক সমস্যার সমাধান না করে আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা সড়ক অবরোধ করে জনগণকে ভোগান্তি দিতে চাই না। আমরা চাই আমাদের দাবি মেনে নিয়ে সরকার বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন গঠন করুক। আমরা পড়ার টেবিল...
চালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ বিটিটিসির
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ বিটিটিসির

|| নিউজ ডেস্ক ||বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে চাল আমদানিতে বর্তমানে প্রযোজ্য আমদানি শুল্ককর সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।মঙ্গলবার (২৯ অক্টোবর) চাল আমদানিতে শুল্ককর পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে এ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়।বিটিটিসির যুগ্ম প্রধান এ কে এম মকসুদুর আরেফীন স্বাক্ষরিত প্রতিবেদনে এই সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে চালের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার ফলে আসন্ন উৎপাদন মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশে চাল সরবরাহে নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বর্তমানে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলে স্থানীয়...
রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় শীতকালীন রবি শস্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনার বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে সাড়ে ১৪’শ জন কৃষককে রবি শস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, কৃষিবিদ মোহাম্মদ জামাল উদ্দিনসহ আরো অনেকে।উল্লেখ্য যে, ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএফপি সার তুলে দেওয়া ...
মানারাত ইউনিভার্সিটিতে অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে রাইজিং স্টারকে ৬ উইকেটে হারিয়ে মাইটিক টাইটানস চ্যাম্পিয়ন হয়।ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি একই দিন পৃথক মাঠে মেয়েদের নিয়ে অন্তঃবিভাগ মিউজিক্যাল চেয়ার, মার্বেল দৌঁড় ও রিং নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়।অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাইজিং স্টার ও মাইটিক টাইটানস ফাইনালে অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে রাইজিং স্টার ১১৬ রান সংগ্রহ করে। জবাবে মাইটিক টাইটানস ৬ উইকেট হাতে বিজয় ছিনিয়ে নেয়।খেলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ...
নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজাসহ ডাকাত গ্রেফতার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজাসহ ডাকাত গ্রেফতার 

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক ৩টি অভিযানে বিদেশি পিস্তল, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), একই জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন আমিন (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলাম শান জুগলীর ছেলে মাসুম মিয়া (৩০), একই জেলার কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মাজহারুল ই...
আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন ফোরামে বক্তব্য দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ফারহাত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন ফোরামে বক্তব্য দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ফারহাত

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন (এএমসি) ফোরাম ২০২৪-এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়েছেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ফারহাত আনোয়ার এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই সম্মেলনটি আফ্রিকাসহ অন্যান্য দেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। প্রফেসর ফারহাত "ব্র্যান্ড রেজিলিয়েন্স অ্যামিডস ইকোনোমিক আনসারটেইনটি" প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন।"বৈশ্বিক মার্কেটিং কমিউনিটি গঠন: বিশ্বজুড়ে মার্কেটিয়ারদের মধ্যে কমিউনিটিবোধ তৈরির ভূমিকা" শীর্ষক বক্তব্য দেন প্রফেসর ফারহাত আনোয়ার। তিনি এই আলোচনায় মার্কেটিং খাতে সহযোগিতা...