Friday, August 7

সর্বশেষ

কৃষক-ভোক্তার নাভিশ্বাস, সিন্ডিকেটের পৌষমাস: করণীয় কি?
অভিমত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কৃষক-ভোক্তার নাভিশ্বাস, সিন্ডিকেটের পৌষমাস: করণীয় কি?

|| ড. মো: জিল্লুর রহমান ||বিগত বেশ কয়েক বছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, কৃষিপণ্য বিপণনে একাধিক হাতবদল, সিন্ডিকেটের দৌরাত্ম্য, পথে পথে চাঁদাবাজি, অতি মুনাফা, ইত্যাকার কারণে ভোক্তাগণ পণ্য ক্রয় ও ভোগে নাভিশ্বাসে রয়েছেন। উপরন্তু মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টি কিম্বা খরা, বন্যা, ঝড়-ঝঞ্জা, পণ্য আমদানিতে ডলারের মূল্য বৃদ্ধি, ইত্যাদি। এ চিত্র নতুন নয় বরং বছরের পর বছর বাজার সিন্ডিকেটের নব নব কৌশল ও বিরুপ পরিবেশ তা প্রকট থেকে প্রকটতর করছে। গত ১৬ অক্টোবর ভোক্তা অধিকার কর্তৃক বাজার তদারককালে দেখা গেল কৃষক পর্যায়ে ২০-২৫ টাকা মূল্যে বিক্রিত লাউ ঢাকা এসে ভোক্তা পর্যায়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ থেকে কৃষি পণ্যের বাজার ব্যবস্থায় যে কী তুঘলকী কান্ড ঘটে চলেছে তা প্রণিধানযোগ্য। শুধু লাউ নয় নিত্যপণ্যের সব ক্ষেত্রেই এ অরাজক অবস্থা বিদ্যমান। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি সংশ্লিষ্ট অন...
সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে: এটিএম মাসুম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে: এটিএম মাসুম

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব দেশ সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রসূল (স.) এর সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রসূল (সা.) এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান তিনি।বুধবার (৩০ অক্টোবর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র-জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয়বার এ দেশক...
সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
খেলাধুলা, জাতীয়, সর্বশেষ

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

|| স্পোর্টস ডেস্ক ||ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।সাবিনা খাতুনদের এমন সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। নেপাল থেকে বিজয়ের সুসংবাদ আসার সঙ্গে সঙ্গেই বিজয়ীনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সাফজয়ী বীর নারী ফুটবলাররা দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সাফজয়ী নারী ফুটবলাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এ...
তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

|| নিউজ ডেস্ক ||তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০১৬ সালের পর তুরস্কের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ।গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথমস্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহ...
নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন।তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্...
নীলফামারী জেলা ইজতেমা আজ, একদিন আগেই কানায় কানায় পূর্ণ ময়দান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নীলফামারী জেলা ইজতেমা আজ, একদিন আগেই কানায় কানায় পূর্ণ ময়দান

|| মু. হাসান জামান | নিলফামারী থেকে ||নীলফামারী জেলা ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর), যা তিন দিনব্যাপী চলবে। একদিন পূর্বেই ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকেন এই জেলা ইজতেমায়। কানায় কানার ভরে যায় ময়দান। দিল্লীর নিজামুদ্দীন আলমী মারকাজ এর অনুসারী তাবলীগের মূলধারার আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই ইজতেমা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে আসছেন। ইজতেমার মূল উদ্দেশ্য হলো দ্বীনের শিক্ষা করা এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন করা।ইজতেমার বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, নসিহত এবং সঠিক পথে পরিচালিত হওয়ার আহ্বান। আয়োজকরা আশা করছেন, এবারের ইজতেমা আগের চেয়ে আরও সফল হবে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।...
রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা
খেলাধুলা, সর্বশেষ

রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রীতিমতো রান উৎসব করলেন। প্রথম ইনিংসে বাংলাদেশকে বিপর্যস্ত করে প্রোটিয়ারা তুলেছে ৬ উইকেটে ৫৭৭ রানের পাহাড়সম সংগ্রহ। ডি-জর্জি ও স্টাবসের পর মুল্ডারের অসাধারণ সেঞ্চুরি ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন মুল্ডার, যিনি ১৫০ বলের মধ্যে এই অর্জন করেন। তার সঙ্গী মুতুসামি অপরাজিত ছিলেন ৭০ রানে।প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের শক্ত অবস্থানে নিয়ে যান টনি ডি জর্জি (১৭৭) ও ট্রিস্টান স্টাবস (১০৬)। দুজনই প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। ডি জর্জি আউট হন ১৭৭ রানে, আর তার অসাধারণ ইনিংসের ভিত্তিতে মোট ১৪৪ ওভার স্থায়ী হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশি উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের ক্যাচ মিসের সুযোগে ডি জর্জি নিজের ইনিংস বড় করতে থ...
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ
জাতীয়, সর্বশেষ

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

|| নিউজ ডেস্ক ||দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ড...
খালেদা জিয়ার ভিসার জন্য সহযোগিতা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়ার ভিসার জন্য সহযোগিতা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় জুলাই-আগস্ট আন্দোলনে হতাহত নিয়ে জাতিসংঘের তদন্ত দল প্রতিবেদন দিয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন।সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে এবং সফরে সেই দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুবিধা নিশ্চিত করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জ্বি তিনি চিকিৎসার জন্য যাবেন। সাবেক প...
ইউআইটিএস উপাচার্যের “Summer School on Communication Skill and Research Poster Presentation” -এ অংশগ্রহণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস উপাচার্যের “Summer School on Communication Skill and Research Poster Presentation” -এ অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত "Summer School on Communication Skill and Research Poster Presentation"-এ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি সামার স্কুলের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যও।গত শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে পদার্থবিজ্ঞান বিভাগ। বিভাগটির পক্ষ থেকে অধ্যাপক ভূঁইয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।উক্ত সামার স্কুলে, গবেষণা পোস্টার উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সনদ প্রদান করা হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছিত এবং মূল...