Friday, August 7

সর্বশেষ

কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা

|| নিউজ ডেস্ক ||শীতকালীন সবজি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছরে দাম ভালো পাওয়ায় এবছর কুড়িগ্রামে চরাঞ্চলগুলোর কৃষকরা ঝুঁকেছেন আলু চাষে। এবছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার লাভবান হবে আশা করছেন প্রতিষ্ঠানটি।কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, রাজারহাটসহ অনান্য উপজেলার চরাঞ্চল, পতিত ও আবাদি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। রোমানা, এস্টেরিক, কার্টিনাল, উফশি, সানসাইন ছাড়াও দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এ মৌসুমে জেলায় প্রায় ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাষ্টারহাট ধরলা নদীর চরে কৃষকরা আগাম আলু চা...
প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান, ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান, ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসবো না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।’তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় সাত কলেজের বিষয়ে যে কমিটি করেছে, সে কমিটি সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। দ্রুত সময়ে মধ্যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। এ বিষয়ে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি...
নরসিংদীতে অস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে অস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামী আটক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। আটকৃত ব্যক্তি হলেন, শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী। পলাতক অবস্থায় সে নরসিংদীসহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহ...
আমিরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমিরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় দড়ি বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এস এম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বা...
অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, অস্তিত্ব রক্ষার জন্য ইরান তার সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। এমনকি পারমাণবিক অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে।শুক্রবার তেহরানে লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন খাররাজি। খবর টাইমস অব ইসরায়েলের।তিনি বলেন, প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করা হলে আমরা নিশ্চিতভাবে আমাদের সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনব। দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করা হতে পারে।তিনি সুস্পষ্টভাবে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে ইরান। কিন্তু গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ফতোয়ার কারণে তা তৈরি করা সম্ভব হচ্ছে না।তিনি সামরিক নীতিতে ‘আমূল পরিবর্তন’ ব...
রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল্লাহ (৪৯) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ীর পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা উপভোগ করছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব।খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে যান। রাত পৌনে ১০টার দিকে আনোয়ার ও তার ১০ থেকে ১৫ অনুসারী মিলে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়।ওই সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন তিনি। পরে...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা
জাতীয়, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা

|| নিউজ ডেস্ক ||জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ নভেম্বর) গণভবনের গেটে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার ড. এবাদুর রহমান। কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।কমিটির অন্য সদস্যরা হলেন-লেখক ও মানবাধিকার কর্মী মুসতাইন বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জাহিদ সবুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক ড. নুরুল মোমেন ভূঁইয়া, আলোকচিত্রী, শিক্ষক ও শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক তানজিম ওয়াহাব, লেখক ও গবেষক সহুল আহমেদ মুন্না, স্থপতি মেরিনা তাবাসসুম, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক; আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক; প্...
লক্ষ্মীপুরে ৪০ জন হাফেজ পেলেন হিফজুল কোরআন সম্মাননা অ্যাওয়ার্ড
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লক্ষ্মীপুরে ৪০ জন হাফেজ পেলেন হিফজুল কোরআন সম্মাননা অ্যাওয়ার্ড

|| নিউজ ডেস্ক ||লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে হিফজুল কুরআন সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়।একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় মাদরাসাটির ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ অনু্‌‌ষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ ...
সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধন দিলেন প্রধান উপদেষ্টা
খেলাধুলা, সর্বশেষ

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধন দিলেন প্রধান উপদেষ্টা

|| স্পোর্টস ডেস্ক ||সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।পরে প্রধান উপদেষ্টা সাফজয়ীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটেবিলে নাস্তা করেন। সেসময় তার সাথে নারী ফুটবলারদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে কথা হয়। পরে প্রধান উপদেষ্টা সব সমস্যার কথা লিখিত আকারে দিতে বলেন এবং ব্যক্তিগত চেষ্টায় তিনি সেগুলো পূরণ করবেন বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী সাবিনা-ঋতুপর্ণারা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।সংবর্ধনা শেষে যমুনার সামনে সাংবাদিক...
রাজধানীতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাজধানীতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে ছোটদের জন্য আয়োজিত সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিশু-কিশোরদের মধ্যে নবীজির জীবনী ও আদর্শ প্রচার করতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা।অনুষ্ঠানের উদ্বোধন করেন তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম সালেহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির Adjunct Faculty ড. আবু তালেব মুনাওয়ার। তিনি বলেন, “শিশুদের মাঝে ইসলামের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”অনুষ্ঠানে তানজি...