Friday, August 7

সর্বশেষ

মওলানা আব্দুর রহিম র. ও আজকের আলেমসমাজ
অভিমত, জীবনী, ধর্ম ও দর্শন, সর্বশেষ

মওলানা আব্দুর রহিম র. ও আজকের আলেমসমাজ

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||মওলানা আব্দুর রহিম র. পিরোজপুরের কাউখালীর কৃতি সন্তান। তিনি দেশের খ্যাতিমান আলিম, ইসলামী চিন্তাবিদ, গবেষক, চিন্তক বাগ্মী পার্লামেন্টেরিয়ান, শতাব্দীর সেরা ব্যক্তিত্ব।শুধু আলিয়া মাদ্রাসায় পড়ে কুরআন হাদিস ছাড়াও আল-কুরআনে বিজ্ঞান, দর্শন, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, জাতি, পরিবারতন্ত্র বিষয়ে তার মধ্যে জ্ঞানের যে পরিস্ফুটন ঘটে, সাধারণত অন্য কোনো আলেমের মধ্যে তা পরিলক্ষিত হয় না।তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। ছিলেন না শিক্ষার্থী। অথচ তার অনেক গ্রন্থই আজকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রেফারেন্স/পাঠ্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে।মিডিয়ার যুগে আমরা ফেসবুক, পেপার-পত্রিকা, অনলাইনে দেশের অনেক আলেম, আল্লামা, মুফতি, মুফাসসির, পীর, শায়েখ, মাশায়েখ- এরকম বহু অভিধায় অভিহিত প্রাজ্ঞ ব্যক্তিদের চেহারার সাথে তাদের নাম, য...
ঢাকার সড়কে জার্মান টিকটকার নোয়েল, সঙ্গে নাচলেন নৃত্যশিল্পী হৃদি
বিনোদন, রাজধানী, সর্বশেষ

ঢাকার সড়কে জার্মান টিকটকার নোয়েল, সঙ্গে নাচলেন নৃত্যশিল্পী হৃদি

|| বিনোদন ডেস্ক ||সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। রাজধানী ঢাকার উল্লেখযোগ্য স্থান- যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন নোয়েল।নোয়েল রাজধানীর যেখানেই পা রেখেছেন সেখানেই নেচেছেন, মাতিয়েছেন দর্শক শ্রোতাদের। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা গেছে বাংলাদেশি নৃত্যশিল্পী হৃদি শেখকেও।‘প্রেমে দিওয়ানা’ গানের তালে নেচেছেন দু’জন। এছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে এই নৃত্যশিল্পীকে।তবে নোয়েলের সঙ্গে হৃদিকে দেখে অনেকেই প্রশ্ন করেছেন, তাদের মাঝে আগে থেকেই পরিচয় কিংবা কোনো সম্পর্ক ছিল না কি না?এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হৃদি বলেন, ‘না, আগে থেকে নোয়েলের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। সে বাংলাদেশে এসেছে শুনে, আমি তাকে এক...
লেবানন থেকে বাংলাদেশে ফিরলেন আরও ৭০ প্রবাসী
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

লেবানন থেকে বাংলাদেশে ফিরলেন আরও ৭০ প্রবাসী

|| নিউজ ডেস্ক ||চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে বাংলাদেশে ফিরেছেন আরও ৭০ জন প্রবাসী। এ নিয়ে সাত দফায় দেশটি থেকে ফিরেছেন ৩৩৮ জন।সোমবার (৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানা‌নো হয়েছে।এতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে এ‌মিরেটস এয়ারলাইন্সের ই‌কে-৫৮৪ ফ্লাইটে করে ৭০ বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে আজ বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।প্রত্যাবাসন করা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আই...
দেশে ধর্মীয় সংঘাত উস্কে না দিতে হেফাজতের প্রতি শতাধিক শীর্ষ আলেমের আহবান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দেশে ধর্মীয় সংঘাত উস্কে না দিতে হেফাজতের প্রতি শতাধিক শীর্ষ আলেমের আহবান

|| মু. হাসান জামান | রংপুর থেকে ||জুলাই-আগস্ট বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার কঠিন ষড়যন্ত্র চলছে। শান্তিময় দেশকে অস্তিতিশীল করে বর্তমান তত্বাবধায়ক সরকারকে বিপাকে ফেলার গভীর চক্রান্তকে রুখে দিতে দেশের শীর্ষ শতাধিক আলেম বিবৃতি দিয়েছেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে হেফাজত সমর্থিত দুটি ভুঁইফোড় রাজনীতিক দল দেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক ভ্রাতৃঘাতি রক্ষক্ষয়ী ভয়াবহ সংঘাত তৈরি করে এই সরকারের চলমান সকল অর্জনকে ম্লান করে দিতে চায়। দেশকে জঙ্গি ও উগ্রবাদী পথে ঠেলে দিতে এরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এই ভয়াবহ ষড়যন্ত্র বন্ধ না হলে এই পরিস্থিতি শামাল দেয়া হয়তো কঠিন হবে। এই ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দল, সুশীল সমাজ, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সচেতন নাগরিক, ধর্মপ্রান মুসল্লীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিভক্ত জাতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।...
ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিল “মে ইট প্লিজ দ্য কোর্ট-আনলকিং দ্য এসেনশিয়ালস অফ মুটিং অ্যান্ড অ্যাডভোকেসি”। শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’, জেসাপ বাংলাদেশ, হার্থ বাংলাদেশ, দ্য ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এবং দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’স অফিস অফ ওভারসিজ পসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেনিং।এই কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের মুটিং ও অ্যাডভোকেসির দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ লাভ করেছেন। এই ওয়ার্কশপটি ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী আইন শিক্ষার্থীদে...
এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশ উত্তোলনে স্বজনদের অনিহা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশ উত্তোলনে স্বজনদের অনিহা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ৩ নিহত শহিদদের লাশ কবরস্থান থেকে উত্তোলনে অনিহা প্রকাশ করা হয়েছে। এজন্য লাশ উত্তোলন না করার দাবি জানিয়ে সংবাদ সন্মেলনও করেছে নিহতদের স্বজনরা।রবিবার (৩ নভেম্বর) সকালে খুকনী ইউনিয়নস্থ নিহত ইয়াহিয়ার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সন্মেলনে এই দাবি করেন ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন। এছাড়াও একই দাবিতে নিজ নিজ বাড়িতে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেনের বাবা আব্দুল কদ্দুস ও কলেজ ছাত্র শিহাব হোসেনের মা শাহনাজ বেগমও সংবাদ সম্মেলন করেন।এ সময় নিহত ইয়াহিয়া'র স্ত্রী শাহানা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী ইয়াহিয়া পুলিশের গুলিতে শহিদ হন। এই ঘটনায় আমি মামলা করতে ইচ্ছুক ছিলাম না কিছু লোক এসে আমাদের পুরো পরিবার ও সংসারের দায়িত্ব নেন তারপর তারা আমার...
গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের বর্বর হামলায় লাশের নগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। এক বছরেরও বেশি সময় ধরে এই উপত্যকায় ইসরায়েলের হাম অব্যাহত রয়েছে। দখলদার দেশটির হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গাজা ভুখণ্ডে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩০০ ছাড়িয়েছে।গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় ৫৫ জন নিহত এবং আরও ১৯২ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ই...
ইমাম-খতিবদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ইমাম-খতিবদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি

|| নিউজ ডেস্ক ||ইমাম ও খতিবরা সমাজের অত্যন্ত সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও মসজিদ কমিটিতে থাকা রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের কারণে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না। এ অবস্থায় ইমাম ও খতিবদের রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা।রবিবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের একটি হলে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের আয়োজনে 'ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের করণীয়' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তারা এ দাবি জানান।অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন জাতীয় ইমাম ও খতিব সংস্থার আহ্বায়ক ও ঢাকা সানার পাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবু তাহের আল মাদানী। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অর্জিত বাংলাদেশে ইনসাফ ও ন্যায় বিচারে এবং সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিন্তু ইমাম ও খতিবগণ ...
শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত
জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন।রবিবার (৩ নভেম্বর) রাজধানী ঢাকার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এই শপথ নেন তিনি। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।ভোটে কারচুপির অভিযোগ তুলে...
হাসিনা কোটি কোটি টাকা লুট করেছে তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়ে : বিএনপির বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসিনা কোটি কোটি টাকা লুট করেছে তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়ে : বিএনপির বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||আওয়ামী লীগ নেতারা চরাঞ্চলে কোন্দল ও মারামারির নেপথ্যে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘আওয়ামীলীগের নেতারা ওইরকমই হয়, চরাঞ্চলে এলাকায় এলাকায় কোন্দল ও মারামারি লাগিয়ে দেয়। আমরা সেই নেতা না। আমরা সেই নেতৃত্ব কখনো পাইনি। আমরা মনে করি প্রত্যেকটি চরাঞ্চলে শান্তি বিরাজ করবে, আইনের শাসন থাকবে। সবাই স্বাধীনভাবে বিএনপি এবং সাধারণ মানুষকে নিয়ে একসাথে মিলেমিশে চলবেন। কোথাও কোনো ঝগড়াতে জড়াবেন না’।তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হত্যা, গুম, খুন, নিপীড়ন-নির্যাতন করেছে। তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়েছে। ব্যা...