সিরাজগঞ্জের বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
|| আসাদুল ইসলাম | বেলকুচি থানা প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী বাজার জামে মসজিদের তিনতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে নির্ধারিত জায়গায় ভিত্তি স্থাপনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বেলকুচি উপজেলা তাবলীগ জামাতের আমীর মুফতি মাওলানা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেন ভাঙ্গাবাড়ী কবরস্থান সংলগ্ন মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, সেন ভাঙ্গাবাড়ী বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শ...










