Wednesday, October 21

সর্বশেষ

মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মিরসরাইয়ের মামুন ব্রোকলি চাষে সফল

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মামুন। পুষ্টিগুণ সমৃদ্ধ এ সবজি চাষাবাদে খরচ খুবই কম। তাই ব্রোকলি চাষে মামুনের মতো অনেকে আগ্রহী হচ্ছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রদর্শনী হিসেবে ৫ একর জমিতে ১৫ জন কৃষক ব্রোকলি চাষ করেছেন। অন্য সবজির তুলনায় এটি ভালো দামে বিক্রি হচ্ছে বলে জানান চাষিরা। ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া প্রদর্শনীতে ব্রোকলি চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের ছেলে।জানা যায়, কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫০০ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কোনো কোনো ব্রোকলির ওজন হয়েছে ৭০০-৮০০ গ্রাম। এগুলো বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। আকার অনুযায়ী দামের পরিবর্তন হ...
আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল
খেলাধুলা, সর্বশেষ

আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল

|| স্পোর্টস ডেস্ক ||চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিলের যুবারা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই অনেকটা হেসে-খেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।নিজেদের ম্যাচটা শেষ করেই ব্রাজিল দল চলে এসেছিল আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাসই ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের সেই গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য করতে হতো আরও ৫ গোল। কিন্তু ৮২ মিনিটে গোল হজমের পর ৫ গোল দেয়ার স্বপ্ন দেখাটাও বেশ কঠিনই বটে।আর্জেন্টিনার হারের এপিটাফ অবশ্য লেখা হয়ে গিয়েছিল আরও অনেকটা আগেই। চিলির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল কয়েক ঘণ্টা আগেই। এমন অবস্থায় শিরোপা জিততে আর্জে...
যে কারণে নেটিজেনদ কটাক্ষের শিকার রাশমিকা মান্দানা
বিনোদন, সর্বশেষ

যে কারণে নেটিজেনদ কটাক্ষের শিকার রাশমিকা মান্দানা

|| বিনোদন ডেস্ক ||দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা কখনও সিনেমা, কখনও আবার বয়ফ্রেন্ডকে নিয়ে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেন। সম্প্রতি আবারও বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। রাশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।’স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদবাসীরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ...
চলতি মাসেই নতুন দল, সবার জন্য থাকবে উন্মুক্ত: সারজিস
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চলতি মাসেই নতুন দল, সবার জন্য থাকবে উন্মুক্ত: সারজিস

|| নিউজ ডেস্ক ||শিক্ষার্থীদের নতুন দল চলতি ফেব্রুয়ারি মাসেই আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দল সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি বলেছেন, এটি হবে জনগণের দল।রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণি-পেশ...
রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতে আসন্ন পবিত্র রমজান মাসে গাড়িতে করে কম দামে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রির পাশাপাশি গরুর মাংসও বিক্রি করবে সরকার। এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে।’রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব তথ্য জানান।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে সুলভমূল্যে বিক্রি হবে গরুর মাংস।’এর আগে চলতি মাসের শুরুর দিকে উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘এ বছর সুলভমূল্যে ডিম...
বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার দুপচাঁচিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাগর ওরফে মামুন(২৭) নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) আসামী মামুনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বাবা শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত মামুন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাঁচকুপি সাহারপুকুর এলাকার আলীমের ছেলে।থানার মামলা সূত্রে জানা যায়, গত ৮ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার সময় উপজেলার সাহারপুকুর এলাকায় ওই মেয়ে তার আত্মীয়কে খাবার দিতে যাবার সময় সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় পার হয়ে সামনের দিতে এগোতে থাকে। এসময় মামুন ওই মেয়েকে ফুসলিয়ে স্থানীয় একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ভুক্তভোগী ওই মেয়েকে ৮ফেব্রুয়ারি হতে ১১ফেব্রুয়ারি পর্যন্ত আটকিয়ে রেখে বিভিন্ন সময় ধর্ষণ করে। ইতিপূর্বে সাগর ওরফে মামুন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়...
বিএনপি’র বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি
রাজনীতি, সর্বশেষ

বিএনপি’র বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভা আহ্বান করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা আয়োজন করা হবে। তবে সভার স্থান এখনও চূড়ান্ত হয়নি।রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।বর্ধিত সভা বাস্তবায়ন কমিটিতে রয়েছেন-আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী; সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্...
রমনা রেজিমেন্ট প্রশিক্ষণ ২০২৫-এ ডিআইইউ বিএনসিসির সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রমনা রেজিমেন্ট প্রশিক্ষণ ২০২৫-এ ডিআইইউ বিএনসিসির সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বিএনসিসি প্লাটুন ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত রমনা রেজিমেন্ট ক্যাম্পে এর সাফল্য তুলে ধরতে সক্ষম হয়েছে। ক্যাম্পটি শৃঙ্খলা, নেতৃত্ব এবং প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার জন্য পরিকল্পিত একটি কঠোর কর্মসূচির অনুশীলনের সুযোগ তৈরি করে দিয়েছে।ক্যাম্পে ডিআইইউ বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখে। তারা এ প্রশিক্ষণ ক্যাম্পে দৈনিক ড্রিল এবং শারীরিক প্রশিক্ষণ নির্ভুলতা এবং নিজেদের ফিটনেসকে উন্নত করার পাশাপাশি অস্ত্র পরিচালনা এবং মার্কসম্যানশিপ প্রশিক্ষণ নিরাপদ পরিবেশে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পায়। অভিযান, অ্যামবুশ এবং ছদ্মবেশের অনুকরণ সহ কৌশলগত অনুশীলন, বাস্তব-বিশ্বের পরিস্থিতির জন্য ক্যাডেটদের প্রস্তুত কওে তোলা হয় এ ক্যাম্পে। ।আন্তঃব্যাটালিয়ন প্রতিযোগিতায় প্লাটুনের দলগত কাজ ও ...
শান্তা হত্যার প্রধান আসামিকে গ্রেফতারে ৭২ ঘন্টা সময় চাইলেন ওসি আদিল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শান্তা হত্যার প্রধান আসামিকে গ্রেফতারে ৭২ ঘন্টা সময় চাইলেন ওসি আদিল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে শান্তা ইসলাম (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি সোহেলসহ অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফেটে পড়েছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন ও রায়পুরা থানা ঘেরাও করে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন করা হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রায়পুরা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে থানা ঘেরাও করে অফিসার ইনচার্জের সামনে আসামী গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা।মানববন্ধনে নিহতের স্বামী ও স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে তাকে সন্ত্রাসী ...
ব্যাংককের যৌনপল্লিতে কেন আড়াই ঘণ্টা ছিলেন অমিতাভ বচ্চন!
বিনোদন, সর্বশেষ

ব্যাংককের যৌনপল্লিতে কেন আড়াই ঘণ্টা ছিলেন অমিতাভ বচ্চন!

|| বিনোদন ডেস্ক ||যৌনপল্লির কারণেও প্রসিদ্ধ ব্যাংকক। পর্যটকরা রাত রঙিন করে তুলতে ঢু মারেন সেখানকার যৌনপল্লিতে। একবার বলিউড মেগাস্টার অমিতাভও গিয়েছিলেন সেখানে। ছিলেন আড়াই ঘণ্টা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে সেসব ফাঁস করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।ঘটনাটি ২০ বছর আগের। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘এক আজনবি’র শুটিংয়ের সময়কার। অনিদ্রায় ভুগতেন অমিতাভ। রাতে সময় কাটাতে সিনেমা দেখতেন। একদিন ব্যাংকক ঘুরে দেখতে চেয়েছিলেন।পরিচালক অপূর্বকে বিষয়টি জানাতেই তিনি বিগ-বিকে নিয়ে যান পাতায়ার নিষিদ্ধ পল্লির একটি ‘ন্যুড ক্লাবে’ । অমিতাভকে সেখানে দেখে ভারতীয়দের মাঝে কী প্রতিক্রিয়া হবে তাই নিয়ে সংশয় ছিল তার মনে। সেসব পরোয়া করেননি বিগ-বি। নিজেই ভরসা দিয়েছিলেন পরিচালককে।তিনি বললেন,‘‘আমরা যাব।’’ শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে কিছুটা বেশ সবদলে ক্লাবে ঢুকেছিলেন। অপূর্ব জানান, এর আগে এ ধ...