Wednesday, August 5

সর্বশেষ

দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা
অভিমত, জাতীয়, সর্বশেষ

দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ একটি সার্বভৌম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন মুসলিম রাষ্ট্র। এদেশের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে মুসলিমদের কৃষ্টি কালচারের প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক।দেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল স্তরের নির্বাহীগণের কি যোগ্যতা থাকতে হবে, বিষয়টি এখন বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ প্রশ্নটির উত্থাপন ও স্বাভাবিক নয়, বর্তমানে এটা খুবই স্বাভাবিক।বর্তমান সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। এখানে দলীয় কারো ভেড়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন দলীয় সরকার ছিল তখন একটি দল রাষ্ট্র পরিচালনা করেছে। অনুরূপভাবে সামনে কোন নির্বাচিত দলীয় সরকার গঠন হলে সেখানেও সেই দলীয় সরকার রাষ্ট্র চালাবেন, সেখানে দলীয় লোকজন নির্বাহী পদে বসবেন সেটা স্বাভাবিক এবং জনগণ সেটা মেনে নিবে।কিন্তু বর্তমানে অন্তর্বর্তী নির্দ...
সিরাজগঞ্জের বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

|| আসাদুল ইসলাম | বেলকুচি থানা প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী বাজার জামে মসজিদের তিনতলা ভবনের  নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে নির্ধারিত জায়গায় ভিত্তি স্থাপনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বেলকুচি উপজেলা তাবলীগ জামাতের আমীর মুফতি মাওলানা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেন ভাঙ্গাবাড়ী কবরস্থান সংলগ্ন মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, সেন ভাঙ্গাবাড়ী বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত আলী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শ...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

|| নিউজ ডেস্ক ||জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।আজ সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত...
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির বাকুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-সেসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদ...
রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।রবিবার (১০ নভেম্বর) বিকেল ৫ টায় রায়পুরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমী দুটি দল মোকাবেলা করে। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ০৪-০০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিকের ব্যবস্হাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়।খেলার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশর...
শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাদের এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন–শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তবে কে কোন দপ্তর পেয়েছেন তা এখনো জানা যায়নি।এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ...
সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন আরও ৫ উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন আরও ৫ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়তে যাচ্ছে। এবারে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আরও ৫ জন।রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন।এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।বর্তমানে অন্তর্বর্তী সরকারের তি...
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লো
রাজনীতি, সর্বশেষ

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লো

|| নিউজ ডেস্ক ||বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক করেন তারা।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।...
রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিউজ ডেস্ক ||আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।রবিবার (১০ নভেম্বর) সকালে এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এরপর থেকে সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর...
৬৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

৬৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে আফগানদের ৬৮ রানে হারিয়েছে লাল-সবুজের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হোসেন শান্তর দল।শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তর ফিফটির সঙ্গে জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন। এছাড়া জাকের আলি ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট।২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ১৮ রানে ৮ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম ...