Wednesday, August 5

সর্বশেষ

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরি
চাকরি, সর্বশেষ

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরি

|| ক্যারিয়ার ডেস্ক ||‘ইউনিভার্সাল অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ নভেম্বর। বিভাগের নাম: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনপদের নাম: ইউনিভার্সাল অফিসারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ২ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: দেশে যেকোনো স্থানবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে  ক্লিক করুনআবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর, ২০২৪সূত্র: বিডিজবস ডটকম।...
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যহত রেখেছে ভারত : মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যহত রেখেছে ভারত : মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন। আর ভারত আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি।বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমি ফেসবুক দেখি না। সোশ্যাল মিডিয়াতে আমি ইলিটারেটর। তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব, ভয়ংকর কাজও সম্ভব। বর্তমানে সেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন।মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিটাকে বিভক্ত করে ফেলেছে। সেই বিভক্তিটা দূর করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। মতাদর্শ ভিন্ন থাকতে পা...
জাপান-বাংলাদেশের ইপিএ ও এফটিএ চুক্তি বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জাপান-বাংলাদেশের ইপিএ ও এফটিএ চুক্তি বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে : বাণিজ্য উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সদ্য শপথ নেওয়া বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে এবং এটি বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে।মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ও দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক স্বচ্ছ ও ব...
ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা

|| নিউজ ডেস্ক ||পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নির্দেশনা অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করে শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেয়া হয়েছে এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া ওই নির্দেশনায় ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ওমরাহর সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।সৌদি আর...
হামাস যোদ্ধাদের হাতে ২ দিনে ২০ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

হামাস যোদ্ধাদের হাতে ২ দিনে ২০ ইসরায়েলি সেনা নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের হাতে ২ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছে।গাজায় ইসরায়েলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতে ওইসব সেনাকে হত্যা করেছেন হামাস যোদ্ধারা। খবর মেহের নিউজের।এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড জানিয়েছে, গত সোমবার দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত পাঁচ দখলদার সেনাকে হত্যা করা হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়- হামাস যোদ্ধারা তার আগের দিন অর্থাৎ গত রবিবার যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরও ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তবে ইসরায়েল মঙ্গলবার তাদের ৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। চার সেনাই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার।হামাস টেলিগ্রাম চ্যানেল দেয়া বিবৃতিতে আরও বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের কৌশলী অভিযান ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা আবারো নিশ্চিত করেছে। ...
ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যহত রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে এই উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৪৩ হাজার ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৭৬ ফিলিস্তিনি।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে অপহরণ করে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।এদিকে গ...
ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা

|| নিউজ ডেস্ক ||ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে। থানাগুলো হলো- ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী। এছাড়াও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলিপূর্বক থানাগুলোতে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।ওয়ারীর শ্যামপুর থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইন নিরস্ত্র ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরে বাংলানগর থানার ওসি, ডিএমপি সদর দফতরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সদর দফতর ও প্রশাসন বিভাগ) মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমানকে মিরপুরের কাফরুল থানার ওসি এবং ডিবি তেজগাঁওয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতয়...
রমজান উপলক্ষে খেজুর-ছোলা-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজান উপলক্ষে খেজুর-ছোলা-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা

|| নিউজ ডেস্ক ||আসন্ন পবিত্র রমজান উপলক্ষে অতি প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো- খেজুর, ছোলা, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল, চাল, ডাল, গম, ডিম, মোটর ও মশলা।সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।নতুন এ নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে।নির্দেশনায় বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অতিপ্রয়োজনীয় এসব পণের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে।এর আগে ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা ...
সাফজয়ী মেয়েদের হাতে কোটি টাকা পুরস্কারের চেক হস্তান্তর
খেলাধুলা, সর্বশেষ

সাফজয়ী মেয়েদের হাতে কোটি টাকা পুরস্কারের চেক হস্তান্তর

|| স্পোর্টস ডেস্ক ||সাফজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসে গণসংবর্ধনা দেওয়ার দিনই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুনদের হাতে কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন হয়েছে। এতে সবাই ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন।নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন ৯ জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফে সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের সঙ্গে ছিলেন না। ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান।এদিকে, সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দ...
দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা
অভিমত, জাতীয়, সর্বশেষ

দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ একটি সার্বভৌম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন মুসলিম রাষ্ট্র। এদেশের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে মুসলিমদের কৃষ্টি কালচারের প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক।দেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল স্তরের নির্বাহীগণের কি যোগ্যতা থাকতে হবে, বিষয়টি এখন বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ প্রশ্নটির উত্থাপন ও স্বাভাবিক নয়, বর্তমানে এটা খুবই স্বাভাবিক।বর্তমান সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। এখানে দলীয় কারো ভেড়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন দলীয় সরকার ছিল তখন একটি দল রাষ্ট্র পরিচালনা করেছে। অনুরূপভাবে সামনে কোন নির্বাচিত দলীয় সরকার গঠন হলে সেখানেও সেই দলীয় সরকার রাষ্ট্র চালাবেন, সেখানে দলীয় লোকজন নির্বাহী পদে বসবেন সেটা স্বাভাবিক এবং জনগণ সেটা মেনে নিবে।কিন্তু বর্তমানে অন্তর্বর্তী নির্দ...