সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||একই দিনে সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা , একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।সকালে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের ...










