Wednesday, October 21

সর্বশেষ

ড. মুমিত আল রশিদের “ফারসি ব্যাকরণ শিক্ষা” এখন একুশের বইমেলায়
বিশেষ সংবাদ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

ড. মুমিত আল রশিদের “ফারসি ব্যাকরণ শিক্ষা” এখন একুশের বইমেলায়

|| নিজস্ব প্রতিবেদক ||একসময় বঙ্গীয় অঞ্চলের রাষ্ট্রীয় ভাষা ছিল ফারসি। এ ভাষায় লেখা হতে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, পুঁথিগাথা-সহ ধর্মীয় গুরুত্বপূর্ণ বই-পুস্তক। এসকল গুরুত্বপূর্ণ লিখনীর পাঠোদ্ধারে সঠিকভাবে ফারসি জানা অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা পড়ানো হয়, চর্চা হয় কওমি মাদ্রাসাগুলোতেও।ফারসি ভাষা শিক্ষার পথকে আরও সহজ ও সুগম করতে প্রকাশিত হতে যাচ্ছে "ফারসি ব্যাকরণ শিক্ষা"। ফারসি ভাষার মৌলিক কাঠামো ও ব্যাকরণকে সহজবোধ্য উপস্থাপনায় সাজিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান, ইরানি চলচ্চিত্র বিশেষজ্ঞ ড. মুমিত আল রশিদ।৩৮১ পৃষ্ঠার এই বইটি শিক্ষার্থী, গবেষক ও ফারসি ভাষাপ্রেমীদের জন্য এক অনন্য সহায়িকা হয়ে উঠবে। বইটি ২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় নবান্ন প্রকাশনীর ২৩১-২৩২ নম্বর স্টলে ...
বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বিঘাই (Bighai) নদী, যা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রায় ৬ মাইল দীর্ঘ একটি ছোট নদী। যদিও এটি বহুল পরিচিত নয়, তবে এটি স্থানীয় জনগণের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০০০ মানুষ এই নদীকে ঘিরে বসবাস করছে।এই নদী তীরের ভাঙন এখানে বসবাসকারী মানুষের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙনের ফলে বহু মানুষ ভিটেমাটি ও জীবিকা হারাচ্ছে। বসতবাড়ি ও কৃষিজমির ক্ষতি করছে, পরিবারগুলোকে বাস্তুচ্যুত করছে, জীবিকার ক্ষতির ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। দুঃখজনকভাবে, তারা স্থানীয় সরকারের কাছ থেকে কোনো যথাযথ সহায়তা পাচ্ছে না, যার ফলে তাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় বাসিন্দারা উপেক্ষা ও বঞ্চনার শিকার হয়েছেন। তাঁদের দুর্ভোগ দিন দিন বাড়ছে, কিন্তু আজও এই ...
শামীমের সঙ্গে বিয়ের ছবির বিষয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি
বিনোদন, সর্বশেষ

শামীমের সঙ্গে বিয়ের ছবির বিষয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

|| বিনোদন ডেস্ক ||চিত্রনাট্য জগতের খ্যাতনামা শিল্পীযুগল শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চলছে। অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে। এরকম কথা যখন চাউর তখন আগুন আরও উসকে দেন শামীম।সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের।এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানেন শামীম নিজেই। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শ্যুটিংয়ের ছবি।এবার বিষয়টি মুখ খুললেন তানিয়া বৃষ্টি। ছবিটির মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, কেউ ঠেলা ঠেলি করবেন না এটি একটি পূর্ণ-দৈর্ঘ্য বাংলা নাটক।এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিল...
বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া ঈদগাহ মাঠে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও বিএবি-এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই সরকার। এছাড়াও ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সিএফও সাহাবুল আলম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশার ভূমি প্রতিক মন্ডল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢ...
সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসি...
বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে তিনজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী মোয়াজ্জেম নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত...
বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা

|| আন্তর্জাতিক ডেস্ক ||বাদুড়ের দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করেছেন চীনা গবেষকরা। চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা নতুন করোনাভাইরাস চিহ্নিত করেন। এটি এখনো মানবদেহে পাওয়া না গেলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়, বাদুড়ের শরীরে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের শরীরে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। বলা হয়, কোভিড-১৯ মহামারি শুরুর দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এ...
জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা
জাতীয়, সর্বশেষ

জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই বিপ্লবে গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না।শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেন। তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ অনুষ্ঠানে বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।’শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার। কি...
‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স...
কার্বন ডাই-অক্সাইড থেকে তৈরি হবে জ্বালানি, চলবে গাড়ি
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

কার্বন ডাই-অক্সাইড থেকে তৈরি হবে জ্বালানি, চলবে গাড়ি

|| নিউজ ডেস্ক ||পৃথিবীতে বায়ুদূষণের পরিমাণ দিন দিন বেড়েছে চলেছে। আর তাই বৈশ্বিক কার্বন-দূষণের পরিমাণ কমাতে দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানির উৎস আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। এবার বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড থেকে গাড়ি চালাতে সক্ষম জ্বালানি তৈরির জন্য বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, সৌরবিদ্যুতে চলা যন্ত্রটি বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইডকে সিনথেসিস গ্যাস বা সিনগ্যাসে রূপান্তর করতে পারে, যা কাজে লাগিয়ে গাড়ি ও উড়োজাহাজও চালানো যাবে।নতুন যন্ত্রের বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সায়ান কর জানান, কার্বন ডাই-অক্সাইড একটি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ী এই গ্যাসকে দরকারি রাসায়নিক পদার্থে পরিণত করা যেতে পারে। উদ্ভাবিত যন্ত্রটি বিশেষ ফিল্টারের মাধ্যমে রাতে বাতাস থেকে কার...