Tuesday, October 20

সর্বশেষ

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

|| নিউজ ডেস্ক ||রাজধানীতে মো. জাহিদ (২৫) নামে এক যুবককে গুলিতে আহত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ যুবক পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, যাত্রাবাড়ীর সুতি খাল এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা ওই যুবককে গুলি করে তার কাছে থাকা মানিব্যাগ এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তার বাম পায়ে গুলি লেগেছে। তবে তার কাছ থেকে কত টাকা নিয়ে গেছে, সে...
জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন ১৩ মার্চ
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন ১৩ মার্চ

|| নিউজ ডেস্ক ||চার দিনের সফরে আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।...
ইউআইটিএসে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়।বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেনের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নবীন শিক্ষার্থীদেরকে নতুন পরিবেশের সাথে পরিচিত করানোর জন্য। তিনি আরো বলেন,...
বেলকুচিতে তিন শতাধিক এসএসসি পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচিতে তিন শতাধিক এসএসসি পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যকশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ কুমার সরকার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা খাতুন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গ...
উপদেষ্টা নাহিদ ইসলাম
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা নাহিদ ইসলাম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদও বেশ কয়েকবার জানিয়েছিলেন, পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।মঙ্গলবার তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দল...
বগুড়ায় নার্সের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নার্সের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শাজাহানপুরে নার্সকে অস্ত্রের মূখে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছুফিয়ান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছুফিয়ান হলেন, গোহাইল ইউনিয়নের খাদাশ ওলেলপাড়া গ্রামের আফতাব হোসেনের পুত্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম করিম এই তথ্য নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ স্থানীয় ক্লিনিকে কর্মরত এক নার্সকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ওই যুবক। যুবকের প্রেমের প্রস্তাব প্রত‍্যাখ্যান করে ভূক্তভোগী ওই নার্স।ক্ষিপ্ত হয়ে যুবক গত রবিবার দিবাগত সন্ধ্যার পরে কৌশলে নার্সের বাড়িতে অবস্থান নেয়। সারাদিন ক্লিনিকের কাজকর্ম শেষ করে নার্স বাড়িতে পৌছামাত্র ওই যুবক পিছন থেকে ঝাঁপটিয়ে ধরে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে যুবক নিজের ব‍্যবহৃত মোবাইল ফোন দিয়ে অ...
মারা গেলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান
রাজনীতি, সর্বশেষ

মারা গেলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান

|| নিউজ ডেস্ক ||বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তার দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।আবদুল্লাহ আল নোমানের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। দ্বিতীয়বার ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির...
বগুড়ায় বোরকা পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বোরকা পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শহরের লতিফপুর কলোনীতে প্রবাসীর বাসাবাড়িতে একদল বোরকা পরে ডাকাতির খবর পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় এ ঘটনা ঘটেছে।জানা যায়, বগুড়া লতিফপুর কলোনীতে সন্ধ্যায় ডাকাত দল বোরকা পরে ডাকাতি করে। মোছাঃ তামান্না (১৩), পিতা- মোঃ হেলাল উদ্দিন, পেশা-প্রবাসী, সাং- লতিফপুর কলোনী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়ার মা মোছাঃ তাজমিনা বেগমকে বাসায় একলা রেখে গত ২৩-০২-২০২৫ খ্রিঃ তারিখে ঢাকায় যায়। ২৪-০২-২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় ভিকটিম বাসায় একা রুমে মোবাইলের হেডফোন কানে লেগে গান শুনতে ছিল এর মধ্য বোরখা পরা তিনজন অজ্ঞাত ব্যক্তি রুমে প্রবেশ করে রুমের ভিতরে ওয়াডড্রপের ড্রয়ার ভাঙ্গা শুরু করলে ভিকটিম ওয়ারড্রপ ভাঙ্গার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে দেখতে পায় বোরকা পরা তিনজন অজ্ঞাত ব্যাক্তি ওয়ারড্রপ ভাঙতেছে। ভিকটিমকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দেখতে পেয়ে ধাওয়া ...
রুহুল আমিন জসিম বানারীপাড়া আহমাদাবাদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রুহুল আমিন জসিম বানারীপাড়া আহমাদাবাদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া আহমাদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সলিয়াবাকপুর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন জসীম। গত ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকল শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে তিনি এ দায়িত্ব প্রাপ্ত হন। রুহুল আমিন জসিম বানারীপাড়া সলিয়াবাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল আজিজের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে এম.বি.এ শেষ করেন।আহমাদাবাদ মাদ্রাসায় সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরে তিনি উপস্থিত উপবিষ্ট ব্যক্তিবর্গের সামনে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি প্রদান করে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, 'এই মাদ্রাসার অভ্যন্তরীন ও বহিরাগত যতগুলো সমস্যা ইতোপূর্বে ছিল এবং আছে, তা কিভাবে সমাধান করে মাদ্রাসার সার্বিক উন্নতি সাধন করা যায় এ ব্যাপারে অত্র মাদ্রাসার...
ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ

|| মোঃ আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার।অনার্স তৃতীয় বর্ষের তাশফিক নামের আরেক শিক্ষার্থী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজ সাতমাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি ন...