Tuesday, October 20

সর্বশেষ

বগুড়া ১নং ফাঁপোর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া ১নং ফাঁপোর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

|| মো: সোহানুর রহমান | বগুড়া সদর প্রতিনিধি ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আওতাধীন ১নং ফাঁপোর ইউনিয়নের ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির তিন (০৩) মাসের জন্য গঠিত কমিটিতে জাহিদ হাসানকে আহ্বায়ক ও রাজন শেখকে সদস্য সচিব করা হয়।আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ইসরাফিল আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন- সেবা ইসলাম, আলবাব কবির, রোহান প্রামানিক, মুরাদ হোসেন, শুভ প্রামানিক, ইমরান ফকির, রাহাত বাবু, ছোয়াত আলী, মোস্তাফিজুর রহমান, সানোয়ার হোসেন, সিয়ান বাবু, রাহাত ইসলাম মুরশিদ, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন, হৃদয়, রাব্বি প্রামানিক, আফফান হোসেন মারুফ, আলিফ শেখ।...
সাতক্ষীরায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্প বিষয়ে কর্মশালা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সাতক্ষীরায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্প বিষয়ে কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||সাতক্ষীরায় ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলার এল্লারচরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক’ কর্মশালার আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎ...
“মনের কথন”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মনের কথন”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||মন যে আমার সদা কহে,প্রণয়ের বাও কেন যে বহে?সুধালাম মনরে কেন এমন হয়?মুনুষ্যবোধেই প্রেমগীতি রয়।মানবকূলকে ভাসবো ভালো,নাহি ভেদাভেদ সাদা কালো।মন যে আমার সদা কহে,পদ্মা মেঘনা যমুনায় ঠিকানা যে বহে।কেন এমন হয় সুধাই তারে?স্বদেশ প্রেমের দ্বীপ্ত শিখা হৃদয় যে কাড়ে।দেশপ্রেম যে ঈমানের অঙ্গ,আঁকড়ে ধরো তার মাটি নাহি ছাড়ো সঙ্গ।মন যে আমার সদা কহে,ধর্মরসে সিক্ত হিয়া স্রষ্টাপ্রেমে মোহে।সুধাই মনরে কেন এমন হয়?যে করেছে তোমায় সৃষ্টি করো তারে ভয়।ইবাদত করো তার সবে আঁকড়ে ধরো বিধান,স্রষ্টার কৃপা বিহনে মোরা নাহি পাবো পরিত্রাণ।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।...
বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এ কে এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আযম, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটি সদস্য এবং উপজেলা বিএনপির সদস্...
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
রাজনীতি, সর্বশেষ

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে আত্মপ্রকাশ করে সংগঠনটি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের আবু বাকের মজুমদার, সমন্বয়ক আব্দুল কাদেরসহ আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী।তারা ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন।বৈষম্যবিরোধীদের আন্দোলনের এই অংশ যখন নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন, তখন আরে...
ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক, সর্বশেষ

ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।মার্কিন সরকার গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।বিদেশি সম্পদ বিষয়ক মার্কিন সরকারের অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের ওই চার প্রতিষ্ঠান হলো ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইনস ইনকরপোরেশন।এই চার প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইনস ইনকরপোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।বাকি তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ- তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণ...
প্রথম রমজান থেকেই সারাদেশে ভেজালবিরোধী অভিযান: শিল্প উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রথম রমজান থেকেই সারাদেশে ভেজালবিরোধী অভিযান: শিল্প উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আসন্ন রমজানের প্রথম দিন থেকেই সারাদেশে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলা পর্যায়ে ১টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।শিল্প উপদেষ্টা বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে। খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এর মধ্যে পরীক্ষা হয়েছে ৫৫৯টি। নিম্নমানের পণ্য পাওয়া গেছে ৪৭টি। এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণীজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, মসলা।উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মামলা হয়েছে ৪২৮টি। কারাদণ্ড ...
নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি
জাতীয়, সর্বশেষ

নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি কর্তৃক তা গৃহীত হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।পদত্যাগপত্রে তিনি বলেন, ‘মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্...
ইউআইটিএস সিএসই বিভাগের কম্পিউটার ল্যাব আধুনিকায়ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস সিএসই বিভাগের কম্পিউটার ল্যাব আধুনিকায়ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ৫০১ নম্বর কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য কম্পিউটার ল্যাব এর আধুনিকায়ন করা হয়। ৪৮ টি AI সমৃদ্ধ (Core i7, 12th Generation) আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি পুনরায় স্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যা...
কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দায়ের কোপে প্রেমিকা নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দায়ের কোপে প্রেমিকা নিহত

|| নিউজ ডেস্ক ||ঢাকা জেলার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকা সীমা আক্তার (৪০)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রেমিক ইমাম হাসান (২০)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷স্থানীয়রা জানান, প্রেমিক ইমাম হাসান আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন।। তার প্রেমিকা সীমা আক্তার আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন তার ঘড়ে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে মারধর করে আটক করে।পরে থানা পুলিশে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করলে দায়ি...