Tuesday, October 20

সর্বশেষ

স্থানীয় নির্বাচন থেকে সরে এসে কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন : সরকারকে তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্থানীয় নির্বাচন থেকে সরে এসে কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন : সরকারকে তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট ‘কর্ম পরিকল্পনার রোডম্যাপ’ ঘোষণা করুন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, সারাদেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইনশ...
দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

|| নিউজ ডেস্ক ||নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮০ বস্তা (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার।জানা যায়, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে।সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এতে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।...
সংকীর্ণতা নয়, দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

সংকীর্ণতা নয়, দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।তিনি বলেন, আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়ার স্বপ্নের আধু...
স্টেজ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে, নতুন দলের আত্মপ্রকাশ কাল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্টেজ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে, নতুন দলের আত্মপ্রকাশ কাল

|| নিউজ ডেস্ক ||আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। ওইদিন বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশাল গণজমায়েতের মাধ্যমে দলটির ঘোষণা দেওয়া হবে।এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে। সরজমিনে ঘুরে দেখা যায়, আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে বেরিকেটসহ স্টেজ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে। সন্ধ্যা থেকে কাজ পুরোদমে শুরু হবে বলেও জানা গেছে।জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আ...
বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিলেন খালেদা জিয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিলেন খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় তিনি দুপুর সাড়ে ১২টার দিকে যোগ দেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি চেয়ারপারসন।এর আগে সকাল ১১টায় শুরু হওয়ায় সভার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভা শুরু হয় শোক প্রস্তাব দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমান্যচিত্রে তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। এছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপরে রুদ্ধদ্বার কর...
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চবি ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিয়েছিলেন শামীমা সীমা। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি।সম্প্রতি শামীমা নগরের গোলপাহাড় এলাকার পিটুপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফি...
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো দেশ, নেই ক্ষয়ক্ষতির খবর
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো দেশ, নেই ক্ষয়ক্ষতির খবর

|| নিউজ ডেস্ক ||গতকাল মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন অংশে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, ভূটান এবং চীনেও। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে। ঢাকা থেকে প্রায় ৫১০ কিলোমিটার দ...
আজ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে জয়ের শেষ চেষ্টায় লড়বে পাকিস্তান-বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

আজ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে জয়ের শেষ চেষ্টায় লড়বে পাকিস্তান-বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||টানা দুই হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন থেমে গেছে আগেই। একই অবস্থা পাকিস্তানেরও। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার।ফলে এই ম্যাচে জিতলেও কিছু হবে না, হারলেও না। তবে ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর আশায়। জয় পেলে তো নিদেনপক্ষে বলা যাবে, খালি হাতে ফিরতে হয়নি!তবে দুই দলকে খালি হাতে ফেরাতে পারে বৃষ্টি। পাকিস্তানের রাজধানীতে গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসলে হচ্ছে পরশু থেকেই। ফলে এই ম্যাচ ঘিরে দুই দল সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি।প্রকৃতিই যেন চাইছে না আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটা খামোখা মাঠে গড়াক! রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে আজও।ফলে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ভালো সম্ভাবনা আছে। বৃষ্টি থেমে থেমে জায়গা বের করে দিলে হতে পারে কার্টেল ওভার।যা কিছুই হোক, বাংলাদেশ...
চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||২০২৫ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।এসময় জারাহ ব্রুহন ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে।সাক্ষাৎকালে জারাহ ব্রুহন জানান, তিনি সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম
জাতীয়, সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়।গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।...