মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

সর্বশেষ

বকশীগঞ্জে বিএনপির মনোনয়নপত্র জমা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিএনপির মনোনয়নপত্র জমা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি (জামালপুর) ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র জমা প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ ও জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপ...
২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেনছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রৌমারী উপজেলা নির্বাচন কমিশন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলাউদ্দিনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম -৪ আসন মূলত তিনটি উপজেলা নিয়ে (রৌমারী, চিলমারী ও রাজীবপুর) গঠিত। বিএনপির মনোনীত প্রার্থী রৌমারী উপজেলার ভোটার হওয়ায় রৌমারী উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।এ সময় উপস্থিত ছিলেন তিন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই, চিলমারী উপজেলা বিএনপির সি. যুগ...
থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।আরএমপি কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা প্রদান করেন। ঘোষণায় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষের শুরু উপলক্ষে নির্ধারিত সময়জুড়ে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের পূর্বানুমতি ছাড়া রাজশাহী মহানগরীর রাস্তাঘাট, উন্মুক্ত স্থান, পার্ক কিংবা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক আয়োজন, বাদ্যযন্ত্র ...
সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র জমা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র জমা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলেন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। উপস্থিত নেতারা জানান, আমিরুল ইসলাম খান আলীম একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বেলকুচি ও চৌহালী এলাকা...
ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরি, সর্বশেষ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

|| চাকরি ডেস্ক ||ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি তাদের কমার্শিয়াল-ইলেক্ট্রনিক্স বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।একনজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিনিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছক আকারে তুলে ধরা হলো:বিষয়বিস্তারিত তথ্যপ্রতিষ্ঠানের নামইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডবিভাগের নামকমার্শিয়াল-ইলেক্ট্রনিক্সপদের নামসিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারপদ সংখ্যা৪টিশিক্ষাগত যোগ্যতাস্নাতক বা সমমানঅভিজ্ঞতা২ থেকে ৫ বছরচাকরির ধরনফুল টাইম (পূর্ণকালীন)প্রার্থীর ধরননারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেনকর্মস্থলঢাকাবেতনআলোচনা সাপেক্ষেআবেদনের শেষ সময়০৬ জানুয়ারি, ২০২৬আগ্রহী প্রার্থীদের বিডিজবস বা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্দি...
১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বরাদ্দ ৩২৪ স্টল
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বরাদ্দ ৩২৪ স্টল

|| নিজস্ব প্রতিবেদক ||নতুন বছরের প্রথম দিন থেকেই রাজধানীর পূর্বাচলে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। আগামী ১ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মেলার যাবতীয় প্রস্তুতি ও বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন।এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।আয়োজকরা জানিয়েছেন, শতভাগ স্বচ্ছতা বজায় রেখে অনলাইনের মাধ্যমে এসব স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস সার্ভিসের পাশাপাশি এবার যুক্ত করা হয়েছে স্বল্পমূল্যের 'পাঠাও' পরিবহন সেবা। এছাড়া প্রবেশ টিকিট সংগ্রহের জন্য থাকবে ই-টিকেটিং সুবিধা, যার ফলে কিউআর কোড স্ক্যান করেই দ...
রংপুরের বিধ্বংসী বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম
খেলাধুলা, সর্বশেষ

রংপুরের বিধ্বংসী বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম

|| স্পোর্টস ডেস্ক ||বিপিএল ২০২৫-২৬ আসরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটের মাঠে রংপুরের বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ব্যাটাররা রংপুরের পেস আক্রমণের সামনে দাঁড়াতে না পারায় ১০২ রানেই আটকে গেছে।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করে চট্টগ্রামের ব্যাটারদের চেপে ধরেন। চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ১৮ রান এবং মোহাম্মদ নাইম ১৫ রান করলেও অন্য কেউ দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। ফলে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানেই অল-আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস।রংপুর রাইডার্সের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তরুণ গতির তারকা নাহিদ রানা। তাদের গতির মুখে চট্টগ্রামের ব্যাটাররা নিয়মিত বির...
কিছু না বলা কথা, যা আগুনে পুড়ে যায়নি
অভিমত, সর্বশেষ

কিছু না বলা কথা, যা আগুনে পুড়ে যায়নি

|| বাপী সাহা ||বছর জুড়ে যে মানুষটি আলোচিত হয়েছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচিত হয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য। বেশ কিছু ইস্যুতে আলোচনার জন্ম দিয়েছেন। বছর শেষে আবারও আলোচনার জন্ম দিয়েছেন অভিবাসী বিষয়ে। অভিবাসীদের ধরে নিয়ে তিনি গুদামঘরে রাখবেন। এর জন্য বড়সড় কিছু গুদামঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। খোদ মার্কিন মূলুকে এই সিদ্ধান্ত ঘিরে বিক্ষোভ তৈরি হয়েছে। মানুষকে গুদামে রাখার সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত—সেটি ভাবতে হবে। এটি কোন মানবিকতা, সেটিও আমাদের ভাবতে হবে।মানবিকতার প্রশ্ন যখন চলে আসে, তখন ভাবতে হবে দেশের কথা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন দেওয়ার ঘটনাটি কি মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করে, প্রশ্নবিদ্ধ করে একজন মানুষের বেঁচে থাকার অধিকারকে? পোড়া মৃতদেহের গন্ধে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। আমাদের সকলকেই প্রশ্নবিদ্ধ করেছে। ছোট মেয়েটির...
শীতকালে ইবাদাতে শিথিলতা কতটুকু!
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শীতকালে ইবাদাতে শিথিলতা কতটুকু!

|| ধর্ম ডেস্ক ||শীতকালকে মুমিনের ইবাদতের জন্য এক অনন্য সুযোগ বা 'বসন্তকাল' হিসেবে বিবেচনা করা হয়। হাড়কাঁপানো ঠান্ডার কারণে অলসতা আসা স্বাভাবিক হলেও, ইসলামে এই সময়ে ইবাদতে কোনো মৌলিক শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বরং এই সময়ে ইবাদতের মাধ্যমে অধিক সওয়াব অর্জনের বিশেষ সুযোগ রয়েছে।ইসলামি শরিয়তের মূলনীতি হলো, ইবাদত আল্লাহর একটি আদেশ যা যেকোনো পরিস্থিতিতে পালনীয়। তবে প্রতিকূল পরিস্থিতিতে ইসলাম মানুষকে কিছু 'রুখসত' বা সহজ নিয়ম প্রদান করেছে। শীতকালে ইবাদতের ক্ষেত্রে শিথিলতা এবং সুযোগগুলো নিচে আলোচনা করা হলো:১. অজুর ক্ষেত্রে সুযোগ ও ফজিলতশীতের তীব্র ঠান্ডায় অনেকে অজু করতে অলসতা বোধ করেন। তবে হাদিস অনুযায়ী, কষ্টের সময় পূর্ণাঙ্গভাবে অজু করা গুনাহ মাফের অন্যতম মাধ্যম।হাদিস: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমি কি তোমাদের এমন কিছু জানাব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মুছে দেবেন এবং...
দেশজুড়ে শীত অব্যাহত, তাপমাত্রা আরও কমতে পারে
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দেশজুড়ে শীত অব্যাহত, তাপমাত্রা আরও কমতে পারে

|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে শীতের আমেজ প্রকট হওয়ার পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে জনজীবনে শীতের অনুভূতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যার ফলে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে ...