Saturday, August 1

সর্বশেষ

বেরোবিতে হুট করে আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে হুট করে আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল-বিদা, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ আগামী ২৮ মার্চ ২০২৫ ইং শুক্রবার হতে ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার পর যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।এদিকে হঠাৎ করে হল বন্ধের ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ...
সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমিরন সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল চারটা হতে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সমিরন শিল্প গোষ্ঠীর প্রধান উপদেষ্টা ডক্টর খ ম আব্দুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হোসেনপুর লাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোস্তফা মাহমুদ। এছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলামী সংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত শিল্পী, সাহিত্যিক, কবি এবং শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত ছিলেন।...
ভোলার তজুমদ্দিনের চরে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোলার তজুমদ্দিনের চরে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত আটক

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে মধ্য রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৪ রাউন্ড গোলা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা, চরমোজাম্মেলে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে তাদের ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।ভোলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম উল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলো মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মোঃ ইউনুস (৩৬), মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। এদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল।...
মওলানা আবদুর রহীমের মাগফেরাতের জন্য দারুন নাজাত মডেল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মওলানা আবদুর রহীমের মাগফেরাতের জন্য দারুন নাজাত মডেল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক, সংগঠক, ইসলামি ব্যাক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শহরস্থ দারুন নাজাত মডেল মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।মাদ্রাসা প্রধান মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।দোয়ায় বলা হয়, পবিত্র মাহে রমজানের উছিলায় ও মুসলিম উম্মাহর খেদমতের উছিলায় মহান আল্লাহ তায়ালা মরহুম মওলানার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরিশেষে, বাংলাদেশ ও মজলুম ফিলিস্তিনবাসী-সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।...
মহাস্থান ফুটওভার ব্রিজ দখলদারত্বের শেষ কোথায়!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলদারত্বের শেষ কোথায়!

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়। নামটি সারা বিশ্ববাসীর কাছে পরিচিত। এখানে শায়িত আছেন উত্তরবঙ্গের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান (রহঃ)। পাশেই মহাস্থান জাদুঘর ও উত্তরবঙ্গের সর্ববৃহত্তম সবজি হাট৷ এ কারণেই মহাস্থানগড় এলাকায় দূর-দূরান্ত থেকে আসা মাজার জিয়ারতকারী, পর্যটক ও সবজি ক্রেতা- বিক্রেতাদের সব সময় ভিড় লেগেই থাকতো।এসব কিছু বিশেষজ্ঞরা পরামর্শ করে যানজট নিরসন ও জনদূর্ভোগ এড়াতে মহাস্থান ব্যস্ততম এলাকায় স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। সাত সম্মুখ বিশিষ্ট এ ফুটওভার ব্রিজ দূরপাল্লার চালক ও পথচারীদের কোনই কাজে আসছে না। সাত সম্মুখ মহাস্থান এই ফুটওভার ব্রিজ মহাসড়ক দখল করে দু'টিতে যত্রতত্র বসানো হয়েছে মৎস্য বাজার, দু'টিতে সিএনজি চালিত অটোরিকশার ষ্ট্যাণ্ড এবং দু'টিতে মৌসুমি ফল তরমুজের আড়ৎ বসানো হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজে ভিতরে বেশ...
রায়গঞ্জে ২ জনের মৃত্যু 
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ২ জনের মৃত্যু 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর ধানঘরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, রায়গঞ্জ পৌরসভার গুনগাতী মহল্লার অধিবাসী শাহজামাল (৪৭)হার্ট অ্যাটাক করে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।অপরদিকে, পৌরসভার বেতুয়া মহল্লার দবির উদ্দিনের ছেলে কবির উদ্দিন (৩৬) একই দিনে প্রায় একই সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে এ অপমৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জনও রয়েছে।...
টাইগার চিংড়ি যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

টাইগার চিংড়ি যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে

|| নিউজ ডেস্ক ||সামুদ্রিক টাইগার চিংড়ি শিকারে দেশের অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। উপকূল থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার টাইগার চিংড়ি রফতানি হচ্ছে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে।ফলে এ চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতের কাজ করে কর্মসংস্থান হয়েছে উপকূলের লক্ষাধিক নারী ও পুরুষের। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ চিংড়ি আহরণের প্রধান মৌসুম। এ সময় চিংড়ি শিকারের ধুম পড়ে রাঙ্গাবালীসহ আশপাশের উপকূলীয় এলাকাগুলোতে।বঙ্গোপসাগর থেকে শিকার করা এ চিংড়ির চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই ভালো দাম পাওয়ায় চিংড়ি শিকার থেকে শুরু করে বাছাই ও প্রক্রিয়াজাত করে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় অর্ধলাখ নারী ও পুরুষের।বঙ্গোপসাগরের তীরবর্তী উপজেলার দূর্গম দ্বীপ চরমোন্তাজের তথ্যসূত্র বলছে, বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপরই সেখান...
ঈদের আগে আজই শেষ ব্যাংকিং লেনদেন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ঈদের আগে আজই শেষ ব্যাংকিং লেনদেন

|| নিউজ ডেস্ক ||আসন্ন ঈদের টানা ৯ দিনের ছুটির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে আগামী রবিবার (৬ এপ্রিল)। তবে এর মধ্যে আগামীকাল শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস এলাকাগুলোতে সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। এছাড়া ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।সূত্র জানায়, আগে ঈদুল ফিতরের ছুটি থাকত সাধারণত তিনদিন। তবে এবার তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। এতে আগে-পিছে দুই দফা সাপ্তাহিক ছুটি পড়ায় লম্বা হয়েছে ঈদের ছুটির তালিকা।ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিন ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সে...
ড. ইউনূসকে শুভেচ্ছা জানালো ট্রাম্প, সম্পর্ক দৃঢ় করার বার্তা
জাতীয়, সর্বশেষ

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালো ট্রাম্প, সম্পর্ক দৃঢ় করার বার্তা

|| নিউজ ডেস্ক ||মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সাথে সাথে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পের এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়।শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে।‘আসন্ন...
ভয়াবহ দাবানলে পুড়ছে দ. কোরিয়া, নিহত ২৪
আন্তর্জাতিক, সর্বশেষ

ভয়াবহ দাবানলে পুড়ছে দ. কোরিয়া, নিহত ২৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় দাবানল হানা দিয়েছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। হাজার হাজার দমকলকর্মী এবং সেনা সদস্যরা দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন।সপ্তাহান্তে এক ডজনেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ২৭ হাজার মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।দক্ষিণ কোরিয়ার বনবিভাগ জানিয়েছে, বুধবার (২৬ মার্চ) পর্যন্ত দেশব্যাপী কমপক্ষে পাঁচটি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকলকর্মীরা।কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ এ নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা।দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দাবানলে ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চ...