মাইলস্টোনে দুর্ঘটনায় হতাহতের জন্য মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থার দোয়া
|| নিজস্ব প্রতিবেদক ||গত সোমবার রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এক বিশেষ দোয়ার আয়োজন করেছে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা।মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে দশটায় অনলাইন প্লাটফর্মে এই দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। রাজধানীর উত্তরাস্থ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 বিজেআই বিমানটির বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিকের বেশি শিশু আহত এবং ৩০ জনের বেশি নিহত হন। ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহত কোমলমতি শিশুরা চিকিৎসাধীন অবস্থায় আছে।এই দুর্ঘটনায় যে...










