Friday, October 16

সর্বশেষ

বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপির আওতায় বুধবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. আব্দুস সালাম।অনুষ্ঠানের শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান, বামনা সদর আর-রশী...
বানারীপাড়ায় গেটকা প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত; ২৫ সদস্যের কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় গেটকা প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত; ২৫ সদস্যের কমিটি গঠন

|| আছিবুল ইসলাম |বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া উপজেলায় "জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন (গেটকা)" প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ সভার আয়োজন করে এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন।সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও লোকমোর্চা কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন। সভা পরিচালনা করেন কাওসার হোসেন। তিনি বলেন, “বানারীপাড়ায় এনএসএসকে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”সভায় বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এনএসএসকে সহযোগিতার আশ্বাস দিয়ে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয়কারী এস. মিজানুল ইসলাম, সাংবাদিক ইলিয়াস শেখ, এনটিভির সাংবাদিক হাসান আহম্মদ সোহাগ, শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠী ও স্থা...
খুলনায় ছুরিকাঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর খুলনা সদর থানাধীন ব্রাদার্স ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টিটু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে।বুধবার (২৩ জুলাই) বিকালে ব্রাদার্স ক্লাবের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহত টিটুর পিতার নাম তমিজ উদ্দিন বিশ্বাস। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে খুলনা ব্রাদার্স ক্লাবের বিপরীতে একটি ফাকা মাঠে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল টিটু। এ সময়ে কতপয় দুর্বৃত্ত ওই ফাকা মাঠের চায়ের দোকানের পাশে মাদক সেবন করছিল। মাদক সেবনকারীরা হঠাৎ টিটুর ওপর চাড়াও হয় এবং তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক গ্রহণকারীর কাছে থাকা ধারালো অস্ত্রদিয়ে টিটুর শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টিটুকে খুলনা মেডিকেল ক...
খুলনার রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের একটি মৎস্য ঘের থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা এবং একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১), একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নৃপেন মহলী (৪১) এবং জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশ জানতে পারে, উপজেলার ডোবা গ্রামে কিছু ব্যক্তি অস্ত্র প্রদর্শন করে নিরীহ মানুষকে ভয়ভীতি ও মারধর করেছে। পরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম...
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের শোক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।বুধবার (২৩ জুলাই ২০২৫) এক শোক বার্তায় ওই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।শোকা বার্তায় তিনি জানান, ওই হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো জাতির সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাই স্তম্ভিত ও শোকাহত। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে ঝোলা...
নাগেশ্বরীতে নাট্যকার ও প্রযোজক মিতুর ৫০তম এবং শিল্পী ও গীতিকার এম এস সাগরের ৪৩তম জন্মদিন উদযাপন
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নাট্যকার ও প্রযোজক মিতুর ৫০তম এবং শিল্পী ও গীতিকার এম এস সাগরের ৪৩তম জন্মদিন উদযাপন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার, মানবতার ফেরিওয়ালা ডি এ তায়েব এর জীবন-সঙ্গী বিশিষ্ট নাট্যকার ও প্রযোজক মাহবুবা শাহরিন মিতুর ৫০তম এবং সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এটিএন বাংলা ও দৈনিক মানবকন্ঠের এম এস সাগর (সংগীত-শিল্পী গীতিকার) এর ৪৩তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।‎‎গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রেসক্লাব নাগেশ্বরীতে তাদের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের সার্বিক সহযোগিতায় ছিলেন এম এস সাগর, চেয়ারম্যান, উত্তর ধরলা প্রেসক্লাব (কুড়িগ্রাম) এবং আয়োজনে ছিল সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব কুড়িগ্রাম জেলা শাখা।‎জন্মদিনের এই অনুষ্ঠানে ‎উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও ভোরের ...
মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৩ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শিউলী বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় তার বসতবাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চচলারপাড় এলাকায় একটি বাড়িতে গাঁজা বিক্রির কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরী থানার ...
বেলকুচিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, বেলকুচি সরকারি কলেজ; জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; মুসাব্বির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং রেজাউল করিম, সাধারণ সম্পাদক, বেলকুচি প্রেসক্লাব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জব্বার, জেলা শিক্ষা...
২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||নিজের জীবন বাঁজি রেখে ২০ জন শিশুকে রক্ষা করা সাহসী শিক্ষিকা মেহরীন চৌধুরীকে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নীলফামারীতে জানাজা নামাজ শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গত ২২ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি পৌঁছায় অ্যাম্বুলেন্স। ৩টা ৫০ মিনিটে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দাফন করা হয় বাবা-মায়েরকবরের পাশে।মেহরীন জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়া এলাকার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। স্বামী, সন্তান নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও বাংলা ভার্সনের কো অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্র...
মানিকগঞ্জে নদী রক্ষায় জিও ব্যাগ ফেলার জন্য জামায়াতের এমপি প্রার্থীর অর্থায়ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নদী রক্ষায় জিও ব্যাগ ফেলার জন্য জামায়াতের এমপি প্রার্থীর অর্থায়ন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলে নদী রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মু. জাহিদুর রহমান।সোমবার (২১ জুলাই) মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার আওতাধীন পদ্মা নদীতে ভাঙ্গনরোধে করণীয় সম্পর্কে আলোচনার জন্য তিনি এই সাক্ষাৎ করেন।এ সময় জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি মু. জাহিদুর রহমান নিজ অর্থায়নে জিও ব্যাগ ফেলানো প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হাতে তুলে দেন।...