পীরগঞ্জে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী ৯ম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৮ মে) বিকালে বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলার আয়োজনে স্থানীয় ডিএন ডিগ্রী কলেজ মাঠে এই ক্যাম্পুরী ও সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশে উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৭টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের কমিশনার আকতারুজ্জামান সাবু, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ...










