শুক্রবার, এপ্রিল ১০

সর্বশেষ

বনানীতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বনানীতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের শ্রদ্ধা নিবেদনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তিন বাহিনীর প্রধানগণ—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হ...
ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে বেলকুচিতে জমে উঠেছে ইফতার বাজার
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে বেলকুচিতে জমে উঠেছে ইফতার বাজার

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র রমজান মাসের শুরুতেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে ইফতারি কেনাবেচা। প্রতিদিন দুপুর গড়াতেই মুখরিত হয়ে উঠছে ইফতারির অস্থায়ী দোকানগুলো। উপজেলার মুকুন্দগাঁতী বাজার, চালা ও বেলকুচি বাসস্ট্যান্ড এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বুন্দিয়া, জিলাপি, নিম্কি, পিঁয়াজু, বেগুনি, চপ, আলুর দম এবং ছোলার পাশাপাশি রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে বেলকুচির ঐতিহ্যবাহী শাহী জিলাপি এবং মাঠার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মৌসুমি বিক্রেতাদের পাশাপাশি স্থায়ী হোটেল-রেস্তোরাঁগুলোতেও ইফতারি তৈরির ধুম পড়েছে।বিক্রেতা মো. মোসলেম উদ্দিন বলেন, "প্রতিবারের মতো এবারও আ...
পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা
জাতীয়, সর্বশেষ

পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা ট্র্যাজেডির নেপথ্য কারণ উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চে...
মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বোমা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বোমা উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই বোমা ও ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতরে।অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—২টি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা ১টি সাইকেলের চেইন ও প্রায় ৬ ফুট লম্...
মির্জাগঞ্জে আগুনে ভস্মীভূত তিনটি বসতঘর
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে আগুনে ভস্মীভূত তিনটি বসতঘর

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় গ্রামটির আকন বাড়িতে প্রথমে মোঃ গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মোঃ খলিল আকন, মোঃ গফফার আকন ও মোঃ রুস্তম আকনের মোট ৩টা ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন।স্থানীয় মোঃ মনজু বিশ্বাস ফোন দিলে মির্জাগঞ্জে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুইঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে।...
ইরানে আর্মি হেলিকপ্টার বিধ্বস্ত: দুই পাইলটসহ চারজন নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানে আর্মি হেলিকপ্টার বিধ্বস্ত: দুই পাইলটসহ চারজন নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জনাকীর্ণ ফলের বাজারে বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রদেশের দরচেহ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা। খবর: আল জাজিরার।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ওপর আছড়ে পড়ে এবং সাথে সাথে সেটিতে আগুন ধরে যায়।ইসফাহান এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে। আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টার এক বিবৃতিতে নিহত দুই সেনাসদস্যকে কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি হিসেবে শনাক্ত করেছে। এছাড়া বাজারে কাজ করার সময় হেলিকপ্টারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী প্রাণ হারান।সামাজিক যোগাযোগ...
সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিদিনই বাড়ছে জমজমাট ইফতারি বাজারের বেচাকেনা। রমজানের প্রথম দিন থেকেই ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। সদরের থানামোড়, মাদ্রাসা মোড়, ডিমহাটা মোড়, আলিম হোটেলের সামনেসহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন বাজারে দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুর ঘোল দই মিস্টিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো।বিক্রেতারা জানান, এবার রমজানের প্রথম দিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, ...
পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি নামক এলাকা থেকে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০,৮০০০ টাকা (এক লক্ষ আট হাজার টাকা)।...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক সভা: ইফতার ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক সভা: ইফতার ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত

|| নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) ||কুষ্টিয়ায় নানাবিধ সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ইসলামী ঐক্য আন্দোলন জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের দারুন নাজাত মডেল মাদ্রাসায় আয়োজিত এই সভায় আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইফতার মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।কুষ্টিয়া জেলা শাখার আমির আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল হাক্কানী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৭ রমজান ইসলামী ঐক্য আন্দোলন কু...
‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক‎কারবারি আটক‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক‎কারবারি আটক‎‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক ‎কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।সোমবার (‎২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে  গ্রেফতার করা হয়।‎‎বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।‎‎এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,  ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।...