Monday, August 3

সর্বশেষ

মেট্রোরেলে একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
জাতীয়, রাজধানী, সর্বশেষ

মেট্রোরেলে একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

|| নিউজ ডেস্ক ||মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ চার লাখের বেশি মানুষ যাতায়াত করেছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ মাইল ফলক অর্জনে সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।এদিকে গেল অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। ফলে আয় আরও...
ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালন

|| নিজস্ব প্রতিবেদক ||যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন থাকবেন ইবাদত বন্দেগিতে।হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।এদিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিরা দলে দলে নফল ইবাদত। মসজিদগুলোতে বয়ান শুনছেন মুসল্লিরা। চলে যাওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামণায় করছেন দোয়া। কবরস্থানগুলোতেও ভীড় করছেন অনেকেই।...
বগুড়ায় মঞ্জুরুল হক মন্টু হত্যা মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মঞ্জুরুল হক মন্টু হত্যা মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার

||| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা এলাকায় জমিজমা ও পূর্বশত্রুতার জেরে মঞ্জুরুল হক মন্টু (৫৮) হত্যা মামলা, যার মামলা নং-১১ তারিখ-২৭/০৮/২০২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দঃ বিঃ (সংযুক্ত -৩০২) এর ১ নং পলাতক আসামী এসএম ফিরোজ মানিক (৪৫) গ্রেফতার হয়েছে।।বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোড় এলাকায় অবস্থান করছে। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি র‌্যাব-১২, সিপিএসসি, একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১ নং পলাতক আসামী হলেন এসএম ফিরোজ মানিক (৪৫), পিতা-মৃতঃ আলতাফ হোসেন সরদার আলতাফ মাস্টার, সাং-জামগ্রাম সরদার পাড়া, থানা-কাহালু। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়।...
বেলকুচিতে হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত ও ইসলামিক সংগীত অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত ও ইসলামিক সংগীত অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||মরহুম আলহাজ্ব হাফেজ আব্দুল হামিদ (রহ.) স্মৃতি পদক ফাউন্ডেশনের উদ্যোগে এবং তরুণ যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে ২০২৪-২০২৫ সালের ১৫ টি মাদ্রাসার ৬৭ জন হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রতিবছরের ন্যায় এ বছর ও ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি., রোজ বৃহস্পতিবার, সময় সকাল ১০.০০ ঘটিকা থেকে সারাদিন ব্যাপি মধ্যে চালা কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজদের সংবর্ধনা ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আসাদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আউয়াল সাহেব, প্রভাষক, বেলকুচি সরকারি কলেজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক জনাব আঃ রাজ্জাক মন্ডল।প্রধান আলোচক...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

|| ফরিদপুর প্রতিনিধি ||বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বিশ্...
রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর-রশিদ।মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মোতালিবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপত...
বেলকুচিতে বাংলাদেশ স্কাউটসের ১০ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটসের ১০ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষকে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষকমণ্ডলী।বাকি সদস্য হলো- সহ সভাপতি এস, এম গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক অফিসার, মোস্তাফিজুর রহমান...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব।দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি- ফুসকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শ...
বগুড়ায় হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় হস্ত ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ও ব্রার্দাস কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই হস্ত ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলাটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মেসার্স ব্রাদার্স কর্পোশেনের প্রোপ্রাইটর মাহবুব আশরাফ আরিফ,...
বেলকুচিতে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||'হার পাওয়ার: প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রকল্পের ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সের ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ক্যাটাগরিতে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায আইসিটি কর্মকর্তা জনাব মোঃ ঈমান আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফিয়া সুলতানা কেয়া।প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব জোহরা বেগম (যুগ্মসচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্ম...