ইবিতে বিধিমালা লঙ্ঘন করে সভাপতির দায়িত্ব প্রদান, বিভাগে তালা দিলো শিক্ষার্থীরা
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি পদে দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিভাগটির বর্তমান সভাপতির মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে অন্য বিভাগের শিক্ষক তথা ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাদের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।এরই প্রতিবাদে এবং নিজ বিভাগ থেকে সভাপতি পদে দায়িত্ব প্রদানের দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি প্রদান বিধিমালা অনুযায়ী, একটি বিভাগে সর্বোচ্চ ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সিনিয়রিটির ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয় এবং পরবর্তীতে তা রোটেশন পদ্ধতিতে আবর্...










