খুলনা জেলা কারাগারে বন্দিদের সংঘর্ষ, লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ সংঘর্ষে কারাগারের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কারারক্ষীদের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে বন্দিদের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার জেরে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি।গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কারাগারের ভেতরে দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী সেখানে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন...










