খুলনায় চলছে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি
৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪৩ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় শুরু হয়েছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরীর প্রাচীন ও ঐতিহ্যবাহী সেন্ট যোসেফস স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা নিচ্ছে।কেসিসির এক স্বাস্থ্যকর্মী জানান, এই স্কুলের প্রায় ১,২০০ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে আজ (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হবে।তিনি আরও বলেন, “টিকা নেওয়ার পর শিশুরা যেন রৌদ্রে ঘোরাঘুরি না করে ও পর্যাপ্ত বিশ্রাম নেয়— সেটি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। জ্বর বা অন্য কোনো শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা নেই।”
...










