Monday, October 12

সর্বশেষ

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : জয়নুল আবদিন ফারুক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : জয়নুল আবদিন ফারুক

|| নিউজ ডেস্ক ||বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে জামায়াতকে ভোটের মাঠে আসতে হবে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দিবে না।জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ফারুক বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপির এই নেতা জামায়াতের উদ্দেশ্যে আরও বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন।...
খুলনায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি, এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি, এলাকায় আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুইটি বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে এই দুটি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী কানা মেহেদী হাসানের বাড়িতে এবং পরে কুয়েটের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর মহসিন শেখ লিটুর বাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। দুটি বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীর বাড়িতে ৯ রাউন্ড এবং মহসিনের বাড়িতে ৬ রাউন্ড গুলি চালানো হয়। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে আসা মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক মহসিন লিটুর বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ায়। পরে তারা ফটকের ভিতরে প্রবেশ করে তার রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।...
ড্যাফোডিল-সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী ও ঘটনার নেপথ্যে!
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ড্যাফোডিল-সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী ও ঘটনার নেপথ্যে!

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির মধ্যকার রাতভর নারকীয় সংঘর্ষ: জিম্মি করে জোরজবরদস্তিমূলক জবানবন্দী এবং ঘটনার নেপথ্যে বর্ণনা করে বিবৃতি দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে বিবৃতিটি পাঠানো হয়।বিবৃতিতে জানানো হয়, আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ও এর তৎসংলগ্ন এলাকায় গতকাল (২৬ অক্টোবর) গভীর রাতে ঘটে যাওয়া অনাকাঙ্খিত এবং একটি স্বার্থেন্বেষী মহলের পূর্ব পরিকল্পিত নারকীয় ধ্বংসযজ্ঞের ঘটনায় খুবই সূক্ষ্ণভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপর পুরোপুরিভাবে দায় চাপানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। যদিও এই সহিংস ঘটনায় আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে...
ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ১নং ওয়ার্ডে চুরির ঘটনা বাড়ছে, জনমনে আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ১নং ওয়ার্ডে চুরির ঘটনা বাড়ছে, জনমনে আতঙ্ক

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সম্প্রতি চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত কয়েক মাসে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।গ্রামবাসীর অভিযোগ, গভীর রাতে বসতবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র, এমনকি গবাদিপশু পর্যন্ত চুরি হচ্ছে। রাত নামলেই এলাকায় নেমে আসে চোর আতঙ্ক।সম্প্রতি মেছবাহুল আলমের একটি গরু, সেচ পাম্প ও বাইসাইকেল, বাদশা মিয়ার বাড়ি থেকে রাইস কুকার ও ফ্যান, মুক্তার আলীর ছাগল এবং ছাত্তার আলীর পানির মোটর চুরি যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়ার চুরি হওয়া রাইস কুকারটি প্রতিবেশী আবুবকর নামে এক ব্যক্তির বাড়িতে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আবুবকর জানান, তিনি রাইস কুকারটি একই এলাকার আমিনুর রহমানের মাদকাসক্ত ছেলে সজিব মিয়ার কাছ থেকে কিনেছেন। পরে উদ্ধারকৃত জিনিসগুল...
ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীগণ।...
নাগেশ্বরীতে পশ্চিম সাপখাওয়া প্রাইমারি ভোটকেন্দ্র বিধি-বহির্ভূতভাবে স্থানান্তরের পায়তারা
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পশ্চিম সাপখাওয়া প্রাইমারি ভোটকেন্দ্র বিধি-বহির্ভূতভাবে স্থানান্তরের পায়তারা

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার নির্বাচনী বিধিমালা অমান্য করে অতি-গোপনে নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র (২৫শতাধিক ভোটার) স্থানান্তর করার অভিযোগ করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী।‎নির্বাচনী পরিপত্র-মতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ (পরবর্তী সময়ে সংশোধিত) আইনে উল্লেখ জনগণকে অবগত না করে ভোট কেন্দ্র স্থানান্তর করা নির্বাচনী আইনের একটি গুরুতর লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।‎সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভারর ৩নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে "পশ্চিম সাপখাওয়া, মন্দিসেরখামার, সাপখাওয়া, সরকারটারী ও মধুরহাল্লা" মহল্লার  ২৫শতাধিক ভোটার দেশ স্বা...
মানিকগঞ্জে ৫ দফা গণ দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৫ দফা গণ দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।দেলোয়ার বলেন, নভেম্বরের মধ্যে পিআর ও জুলাই নিয়ে গণ ভোট করতে, আর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলেছে, এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সে জন্য অন্য দলের সয্য হচ্ছে না। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের, কর্মীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবি করছি দ্র...
বগুড়ায় খোকন নামের এক যুবককে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় খোকন নামের এক যুবককে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের হাবিবুর রহমান খোকন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান খোকন (৩৭) শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ— একটি হিরো হাঙ্ক (নম্বর: বগুড়া-ল ১২৭০১২) এবং অন্যটি বাজাজ পালসার এনএস (নম্বর: ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭)।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।...
অধ্যাপিকা নাহরিন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : অধ্যাপক জাহিদুল
রাজনীতি, সর্বশেষ

অধ্যাপিকা নাহরিন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা : অধ্যাপক জাহিদুল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||অধ্যাপিকা নাহরিন আই খান টকশোতে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারির নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও জেলা সদর-কামারখন্দ আসনের এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। নাহরিন আই খান ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন জাহিদুল।সোমবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই নিন্দা জ্ঞাপন করেন। মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে এস এস রোড বাজার স্টেশন পৌরসভা রোড হয়ে দরগাপুটিতে এসে এক সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক...
মানিকগঞ্জে এনসিপি নেতা সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী নেতার বাগবিতণ্ডা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এনসিপি নেতা সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী নেতার বাগবিতণ্ডা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এনসিপি'র উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের বাগবিতণ্ডা হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এই বাগবিতণ্ডা হয়।জানা গেছে, নাগরিক পার্টির পূর্বনির্ধারিত দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভা চলাকালে একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক সভা স্থলে ঢুকে সারজিস আলমের সাথে হট্টগোলের সৃষ্টি করে।পরে নেতা কর্মীরা ওমর ফারুককে ধৈর্য ধরে বসতে বলেন। দেখা যায়, কিছু আওয়ামীলীগ-এর লোক সার্জিস আলমের সাথে ছিলেন। এছাড়াও আরও কিছু বিষয় নিয়েও তর্ক হয়।...