Saturday, July 25

সর্বশেষ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়ায় আনন্দ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়ায় আনন্দ মিছিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়া উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সেনহাটীতে দিঘলিয়ার শিক্ষার্থী ও উচ্ছ্বসিত ছাত্রদল নেতারা এই আনন্দ মিছিলের আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের ভ্রাতুষ্পুত্র, জসিমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে ঢাবি শাখার সাধারণ সম্পাদক (জিএস), জগন্নাথ হল শাখার প্রসেনজিৎ বিশ্বাসকে সহ-জিএস ও বিজয় ৭১ হল শাখার মাহফুজুর রহমানকে সাহিত্য সম্পাদক হিসেবে প্রার্থী করা হয়েছে।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনি...
কামিল পরীক্ষার ফলাফলে দেশসেরা ঢাকা আলিয়া
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিল পরীক্ষার ফলাফলে দেশসেরা ঢাকা আলিয়া

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান পেয়েছে। এই পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১,৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৮,৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২৮০ শিক্ষার্থী A+ (এ প্লাস) অর্জন করেছেন। প্রথম বর্ষের পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।পরীক্ষা ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত ...
রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রভাসী মোস্তফা।প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়।নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশি তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ডের ঘটনা দেখে চিৎ...
ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফল হস্তান্তর করেন ভাইস চ্যান্সেলরের কাছে।ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উ...
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মাত্র ২৮ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন বাবুল ইসলাম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে নিজের জমানো সঞ্চয়, গরু এবং শেষ সম্বল ১২ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এক বছরের অবুঝ শিশু সোহান ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটছে তার।বাবুল জানান, “তাঁত কারখানায় কাজ করেই সংসার চালাতাম। জমি-জিরাত, সঞ্চয় সব বিক্রি করে এতদিন চিকিৎস...
ইউআইটিএসের সিএসই বিভাগে শরৎকালীন অরিয়েনটেশন অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের সিএসই বিভাগে শরৎকালীন অরিয়েনটেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের “শরৎকালীন সেমিস্টার ২০২৫” (ব্যাচ ৫৮) শিক্ষার্থীদের অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় রাজধানীর বারিধারাস্থ বিশ্ববিদ্যালয়টির রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকল শিক্ষাই সমাজকে উপকৃত করতে পারে না। তাই আমাদেরকে নিখুঁতভাবে গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও গ্রহণ করতে হবে, যেন আমাদের এই অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, এই...
মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) শিবালয় উপজেলা আরিচা ঘাটে এ ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আরিচা ঘাট এলাকার হাসিব সিদ্দিকী সজল, শাহজাহান ও ইসরাফিল। এরা দলীয় কোন পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।...
আল-আজহারের পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আল-আজহারের পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট স্তরের স্কলারশিপে নির্বাচিত হওয়ার পর, এবার মরক্কোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে বাংলাদেশের মনোনীত ১০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২০২২–২৩ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।কুমিল্লা জেলার লালমাই উপজেলার ইছাপুর গ্রামের সন্তান রাকিবুল শৈশবে পড়াশোনা শুরু করেন ইছাপুরা হেমায়েত ইসলাম নূরানী মাদ্রাসা থেকে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাওতুল হেরা দারুসসুন্নাত আল জামেয়া মাদ্রাসা থেকে দাখিল এবং দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এই মেধাবী শিক্ষার্থী।রাকিবুল ছিলেন মিশরের কায়রো থেকে পরিচালিত মারকা...
মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত সুমন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্ৰামের রাজা মিয়ার ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সুমন মিয়া এজাহার নামীয় আসামী। তাকে আশুলিয়া থানাধীন জামগড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়ে।...
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে লোগাং ইউনিয়ন ভিডিপির দলনেতা মোঃ জসিমউদদীন এর উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যলয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।বৃহস্পতিবার ( ২১ আগস্ট ২০২৫) সকাল দশটায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা উপস্থিতিতে এই কার্যক্রম করা হয়।এসময় জসিমউদদীন স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।এসময়, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাধন চাকমা, নতুন ধন চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।...