Sunday, October 4

সর্বশেষ

নাগেশ্বরীতে লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র যুবক রাজু আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে আক্রান্ত রাজু আহমেদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন।জানা গেছে, চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজন যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন স্বশরীরে গিয়ে রাজুর পরিবারের পাশে দাঁড়ান। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর থেকেও সরকারিভাবে চিকিৎসার অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, রাজু আহমেদের বড় ছেলে অত্যন্ত মেধাবী শিক্ষ...
বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের বেহাল দশায় অসন্তোষ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের বেহাল দশায় অসন্তোষ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা দেখে ক্ষোভ জানালে কর্তৃপক্ষ তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য দুঃখ প্রকাশ করে।২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি প্রথমেই হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান।পরবর্তীতে তিনি জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সরেজমিনে পরীক্ষা করে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সাথে কথা বলে ...
নাগেশ্বরীতে বিলে ভাসছে যুবকের মরদেহ, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিলে ভাসছে যুবকের মরদেহ, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই বিলে মাছ ধরতে যান জেলে আক্কেল মিয়া। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম নাগেশ্বরী থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট। স্থানীয়দের ধারণা, তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এদিকে, স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি...
বদলগাছীতে পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আটক ১

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শ্রমিক সর্দারের নাম পাখি। তিনি কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং কোলা ইউনিয়নের শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে পাখি ও তাঁর সহযোগী রবিউল মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিষ্ণুপুর ব্রিজ এলাকায় অভিযুক্ত টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায় এবং এ নিয়ে পাখির সঙ্গে টুটুলের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে টুটুল...
গাজীপুর সিটির ৪৬নং ওয়ার্ডে নাগরিক সমস্যা সমাধানে ব্যস্ত কাউন্সিলরপ্রার্থী টুটুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাজীপুর সিটির ৪৬নং ওয়ার্ডে নাগরিক সমস্যা সমাধানে ব্যস্ত কাউন্সিলরপ্রার্থী টুটুল

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে মাঠে নেমেছেন আল মনসুর টুটুল। বর্তমানে তিনি ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের পর থেকে এলাকায় সামাজিক শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে এলাকার ভাঙা সড়ক সংস্কার, অবহেলায় গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণসহ নিত্যদিনের নানা দুর্ভোগ নিরসনে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন। কোনো সমস্যা দেখা দিলে তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।নাগরিক সেবামূলক কাজের বিষয়ে আল মনসুর টুটুল জানান, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন এবং ৪৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিককে আপনজন মনে করেন। অতীত রাজন...
তজুমদ্দিনে চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুনর্বরাদ্দের দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুনর্বরাদ্দের দাবি

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। এসব ভুয়া ও নিয়মবহির্ভূত বরাদ্দ বাতিল করে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পুনঃবন্টনের দাবি জানিয়েছেন তারা।শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে শশীগঞ্জ দক্ষিণ বাজারে ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। ২০০৭ সালে উচ্ছেদ হওয়া প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সরকারি চাকরিজীবী, অপ্রাসঙ্গিক ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিদের নামেও এসব ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। ...
মির্জাগঞ্জে সাংবাদিক মাসুদ মোল্লার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে সাংবাদিক মাসুদ মোল্লার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের সদস্য ও জাতীয় দৈনিক বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি মাসুদ মোল্লার স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের উদ্যোগে মরহুমের নিজ বাসভবনের সামনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এ কে এম আল আমিন প্রিন্সের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মৃধা ও মো. নিজাম মজলিস, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সহ-শামীম, ফয়সাল, আলমগীর হোসেন জুয়েল, শাহিন ও আমীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শোকসভায় বক্তারা মরহুম মাসুদ মোল্লার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কাম...
ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় ‘ক্লেমন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় ‘ক্লেমন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় আকিজ গ্রুপের জনপ্রিয় ফুড প্রোডাক্ট ‘ক্লেমন’-এর উদ্যোগে ‘এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি। এছাড়া আকিজ গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।পরিবেশবান্ধব এই আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকিজ গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে দেশের সামগ্রিক কল্যাণার্থে বিশেষ দোয়া ও মো...
মির্জাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি শান্ত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি শান্ত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়নে দীর্ঘ প্রায় এক যুগ (১২ বছর) পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে মো. শান্তকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নবনির্বাচিত সভাপতি শান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মির্জাগঞ্জে কোনো গোপন বা গুপ্ত রাজনীতি চলবে না। রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সহযোদ্ধাদের সমন্বয়েই এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য,...
টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

|| গাজীপুর প্রতিনিধি ||জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতিকথা সংরক্ষণ এবং ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা।শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্মারক উন্মোচন করা হয়। স্মারকটিতে টঙ্গী অঞ্চলের ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং আহত জুলাই যোদ্ধাদের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মারকের মোড়ক উন্মোচন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন ও শহীদ মো. সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারকটি তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দি...