Sunday, October 4

সর্বশেষ

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে নিয়মিত অফিস না করা, সেবাপ্রার্থীদের হয়রানি ও এক সাংবাদিকের সাথে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। তার কর্মস্থল মির্জাগঞ্জ হলেও তিনি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার দূরে বরিশাল শহর থেকে যাতায়াত করেন। এর ফলে সকাল ৯টায় অফিস শুরু হওয়ার নিয়ম থাকলেও তিনি প্রায়ই দুপুর ১২টার দিকে অফিসে আসেন।এর কারণে জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।সম...
নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, ওইদিন সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল সাড়ে ৭টায় ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সড়কের পাশে ট্রলি ফেলে রেখে পালিয়ে যান চালক।।পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দান...
মানিকগঞ্জে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি, (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার নয়া কান্দি দোয়াত আলী দাখিল মাদ্রাসার সামনে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, একটি ওভারলোড গাড়ি স্কেলে আসার পর গাড়িটির চালান কপি দেখতে চাওয়া হয়। তবে চালান কপি দিতে না পারায় গাড়িটি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাক মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এসে স্কেলের অস্থায়ী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ।এ সময় অফিসের বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে স্কেলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে কারা ঠিক কী কারণে এবং কতজন মিলে ভাঙচুর ...
নাগেশ্বরীতে শিক্ষক বদলি কমিটি নিয়ে উত্তেজনা, ইউএনওকে জামায়াত নেতার হুমকির অভিযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শিক্ষক বদলি কমিটি নিয়ে উত্তেজনা, ইউএনওকে জামায়াত নেতার হুমকির অভিযোগ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই কমিটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কমিটিতে জামায়াত-সমর্থিত কোনো প্রতিনিধি না রাখার অভিযোগ তুলে শতাধিক জামায়াতের নেতা-কর্মীরা মব সৃষ্টি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নাগেশ্বরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের সময়ে একটি কমিটি গঠন করা হয়। গত ২২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে পাঁচ সদস্যের ওই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, উপজেলা প্রাথম...
৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলী
সর্বশেষ, সারাদেশ

৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলী

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||পরাজয় কখনো তাকে থামাতে পারেনি। দীর্ঘ ৩০ বছর ধরে মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন লালন করে আসছেন মোঃ ইউসুফ আলী। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এবার বয়স ৬০ পেরিয়েছে। তাই এটিকেই জীবনের শেষ নির্বাচন হিসেবে দেখছেন তিনি।মোঃ ইউসুফ আলী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭ নম্বর তাড়াইল-সাচাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম মোঃ রেজন আলী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউসুফ আলী ইতোমধ্যে ছয়বার নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে নির্বাচনে পরাজিত হলেও মানুষের পাশে দাঁড়ানো থেকে ...
হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে দলীয় অভ্যন্তরীণ কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে সেই বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার পৃথকভাবে দুটি মিছিল বের করে উভয় পক্ষ।এর মধ্যে এক পক্ষ ‘এলাকাবাসী’র ব্যানারে মিছিল বের করে, যাতে বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা মো. বাদল হোসেনের সমর্থকরা অংশ নেন। এ সময় মো. বাদল হোসেন অভিযোগ করে বলেন, যুবদল নেত...
ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ-গাঁজাসহ ৪ মোটরসাইকেল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ-গাঁজাসহ ৪ মোটরসাইকেল জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন চারটি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ কেজি ২০ গ্রাম গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতি চলছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বালারহাট বিওপির টহলদল চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন সন্দেহভাজনকে মোটরসাইকেলে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। তবে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০ গ্রাম গাঁজাসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এদিকে একই দিনে ...
পানছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত সহায়তার অংশ হিসেবে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় লোগাং জোন ও ৩ বিজিবির জোন প্রধান লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।এ দিন উপজেলার মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় ঢেউ টিন, ওমর পুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান ও ব্যাটারি, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আইপিএস ও ব্যাটারি এবং ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া এক অসহায় নারীকে তাঁর বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে বিজিবি।সহায়তা...
ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে চিলমারী নদীবন্দর উন্নয়নকাজ
সর্বশেষ, সারাদেশ

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে চিলমারী নদীবন্দর উন্নয়নকাজ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়া, উচ্ছেদ জটিলতা, আর্থিক অনিয়ম ও ঠিকাদারি অব্যবস্থাপনার কারণে থমকে গেছে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ। প্রায় ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পের মেয়াদ ও ব্যয় একাধিকবার বাড়ানো হলেও প্রায় সাড়ে তিন বছরে কাজের বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ৩২ শতাংশ। এতে নির্ধারিত সময়ের মধ্যে বন্দরটির কাজ শেষ হওয়া নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন এ প্রকল্পটি ২০২১ সালের জুলাইয়ে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে ধীরগতির কারণে সময় বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত আশা করা হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।প্রকল্প সূত্রে জানা যায়, চিলমারী নদীবন্দর বাস্তবায়নে ১০ একর জমি অধিগ্রহণের ...
ঘুষ গ্রহণের অভিযোগে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাসপেন্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘুষ গ্রহণের অভিযোগে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাসপেন্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামানকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে নায়েব মো. কামরুজ্জামানের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া নায়েব মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তদন্ত এবং অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়ট...