Friday, October 9

সর্বশেষ

সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ, সারাদেশ

সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর- হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আবির হোসেন (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলার ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবির হোসেন সিংগাইর উপজেলার গোপিন্দল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী আবীর হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে পিকআপ ভ্যানটি রাস্তার নিচে পড়ে থাকতে দেখা যায়।এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মো.মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের ম...
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার হোটেল সিটি ইন-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আইন অনুযায়ী কর প্রদান অত্যন্ত জরুরি। কাস্টমস প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে একটি স্বচ্ছ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে...
খুলনায় আগামীকাল আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আগামীকাল আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই জনসভাকে কেন্দ্র করে খুলনা মহানগরী ও জেলার সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব।জনসভা সফল করতে মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অর্ধশতাধিক মাইকের মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হয়েছে। ইতোমধ্যে দুই লক্ষাধিক লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে থানা, উপজেলা, ওয়ার্ড ও গ্রামে গ্রামে আয়োজন করা হয়েছে প্রচার মিছিল। নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।প্রায় দুই দশক পর খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৃহৎ নির্বাচনী জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ...
নির্বাচনী প্রচারণায় নতুন গতি: ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনী প্রচারণায় নতুন গতি: ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির উদ্যোগে আয়োজিত বৃহৎ জনসভায় অংশ নিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলা ও উপজেলাগুলোতে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা। তিনি জানান, প্রাথমিকভাবে তারেক রহমানের রাজশাহীতে আগমনের সম্ভাব্য তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি চূড়ান্ত করা হয়। নির্ধারিত দিনে জনসভা সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হ...
শাবান মাসে রমজানের প্রস্তুতি: মুমিনের করণীয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শাবান মাসে রমজানের প্রস্তুতি: মুমিনের করণীয়

|| ধর্ম ডেস্ক ||শাবান মাস হলো পবিত্র রমজানের আগমনী বার্তা। মুমিন মুসলমানের জন্য এই মাসটি অনেকটা ‘প্রস্তুতি ক্যাম্প’-এর মতো। রাসূলুল্লাহ (সা.) এই মাসটিকে রমজানের প্রস্তুতির জন্য বিশেষভাবে কাজে লাগাতেন।​শাবান মাসের গুরুত্ব ও রাসূল (সা.)-এর আমলশাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত বরকতময়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) রমজানের পর শাবান মাসেই সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা (রা.) বলেন, "আমি রাসূলুল্লাহ (সা.)-কে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি।" (বুখারি ও মুসলিম)। মূলত রমজানের দীর্ঘ সিয়াম সাধনার জন্য শরীর ও মনকে তৈরি করতেই তিনি এই মাসে অধিক রোজা রাখতেন।​কুরআন তিলাওয়াতের অভ্যাসপূর্বসূরি নেককার আলেমরা শাবান মাসকে ‘কুরআন তিলাওয়াতের মাস’ বলতেন। রমজানে খতম বা বেশি তিলাওয়াতের পরিকল্পনা থাকলে শাবান মাস থেকে...
‘পাকিস্তান না খেললে দেউলিয়া হবে সম্প্রচারকারীরা’; হুমকি বাসিত আলীর
খেলাধুলা, সর্বশেষ

‘পাকিস্তান না খেললে দেউলিয়া হবে সম্প্রচারকারীরা’; হুমকি বাসিত আলীর

|| স্পোর্টস ডেস্ক ||ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নাটকীয়তা যেন থামছেই না। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার দাবি, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তবে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত আলী বলেন, "পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে। আইসিসি ও বিনিয়োগকারীদের জন্য পুরো টুর্নামেন্টই তখন বিশৃঙ্খলার মুখে পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক আর আয়ের উৎস। পাকিস্তান সরে গেলে ভারত কার সাথে খেলবে? অন্য কোনো দল কি সেই দর্শক ও উন্মাদনা ফিরিয়ে দিতে পারবে?"সম্প্রতি পাকিস্তান ক্রিকেট ...
বাতিল হলো খুলনার নতুন কেন্দ্রগুলি: বোর্ড ও প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি বক্তব্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বাতিল হলো খুলনার নতুন কেন্দ্রগুলি: বোর্ড ও প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি বক্তব্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে খুলনার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মতো নতুন কেন্দ্রও রয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও বিভ্রান্তি।​কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য-​রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের কেন্দ্রটি একেবারেই নতুন এবং মাত্র এক বছর আগে এর কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বোর্ডের প্রতিনিধি দল কেন্দ্রটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রধান শিক্ষকের দাবি, সব ঠিক থাকার পরেও কেন হঠাৎ কেন্দ্রটি বাতিল করা হলো, সে বিষয়ে তারা অন্ধকারে আছেন।​অন্যদিকে, বোর্ড কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। যশোর শিক্ষা বোর্ডের বিদ্...
অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরি; বেতন ৪০ হাজার
চাকরি, সর্বশেষ

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরি; বেতন ৪০ হাজার

​|| ক্যারিয়ার ডেস্ক ||দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ বড় ধরনের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন স্নাতক পাশ প্রার্থীকে নিয়োগ দেবে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।​নিয়োগ সংক্রান্ত তথ্য:প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া গত শনিবার থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ সম্পন্ন হতে হবে। পাশাপাশি এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টসহ কম্পিউটারের সাধারণ কাজে দক্ষ হতে হবে।​যোগ্যতা ও সুযোগ-সুবিধা:​বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।​আবেদনকারী: নারী ও পুরুষ উভয়ই আবেদনের সুযোগ পাবেন।​বেতন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক ...
সিরিয়ার আইন আল-আরবে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী বহর
আন্তর্জাতিক, সর্বশেষ

সিরিয়ার আইন আল-আরবে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী বহর

|| আন্তর্জাতিক ডেস্ক ||সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর (এসডিএফ) মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর আইন আল-আরবে (কোবানি) পৌঁছেছে জাতিসংঘের জীবনরক্ষাকারী ত্রাণের একটি বিশাল বহর। গত রবিবার (২৫ জানুয়ারি) ২৪টি ট্রাকের এই বহরটি খাদ্য, জ্বালানি ও রুটি নিয়ে অবরুদ্ধ শহরটিতে প্রবেশ করে। খবর: আল জাজিরার।জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন থাকায় শহরটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, ত্রাণ চলাচলের সুবিধার্থে তারা আলেপ্পো ও হাসাকাহ প্রদেশের দুটি করিডোর খুলে দিয়েছে।তুরস্ক সীমান্ত সংলগ্ন প্রায় ৪ লক্ষ মানুষের বসতি এই আইন আল-আরব শহরটি বর্তমানে সিরীয় সরকারি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় স্টার্টআপ সামিট ২ ফেব্রুয়ারি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় স্টার্টআপ সামিট ২ ফেব্রুয়ারি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনী ধারণাকে কার্যকর স্টার্টআপে রূপ দেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট। ইউরিচ (Youth in Research and Action for Social Change) ও ডিইআইইডি (DEIED) প্রকল্পের যৌথ আয়োজনে, বিশ্বব্যাংক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের প্রধান লক্ষ্য হলো তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে বাস্তবসম্মত ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের সুযোগ তৈরি করা এবং রাজশাহী বিভাগে একটি টেকসই ও কার্যকর স্টার্টআপ পরিবেশ গড়ে তোলা।তিনি বলেন, দেশের তরু...