Friday, October 9

সর্বশেষ

লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন বৃহস্পতিবার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন বৃহস্পতিবার

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের জন‍্য সিলেট নগরীর সুরমা টাওয়ার পয়েন্ট, তালতলা থেকে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে এবং সকাল সাড়ে ১০টায় নবীন শিক্ষার্থীদেরকে স্ব স্ব বিভাগ থেকে গিফট এন্ড ফুড বক্স সংগ্রহ করার জন‍্য বলা হয়েছে।ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির আহবায়ক কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম জানান,বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে স্প্রিং সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চে...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা যুখরুফের ২৬ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশিরুল হাসান, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।​দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা যুখরুফের ২৬-২৮ নম্বর...
বাংলাদেশের সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করল আইসিসি
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশের সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করল আইসিসি

|| স্পোর্টস ডেস্ক ||ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আবেদন করা বাংলাদেশের সকল সংবাদকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২৬ জানুয়ারি) রাতে একযোগে বাংলাদেশ থেকে আবেদন করা শতাধিক মিডিয়াকর্মীকে ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে আইসিসির টিম অ্যাক্রিডিটেশন বিভাগ থেকে এই গণপ্রত্যাখ্যানের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।ফলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ১৬ জাতির এই বিশ্ব আসরে গ্যালারিতে বসে সরাসরি সংবাদ কাভার করার সুযোগ হারাচ্ছেন দেশের সাংবাদিকরা।মূলত আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার চূড়ান্ত সিদ্ধান্তের পরই এমন পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ।...
চুক্তি বাস্তবায়নে বিলম্ব: দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

চুক্তি বাস্তবায়নে বিলম্ব: দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ালেন ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||গত বছর স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে গড়িমসির অজুহাতে দক্ষিণ কোরিয়ার গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর আমদানিশুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৬ জানুয়ারি) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ার আইনসভা চুক্তিটি কার্যকর করতে বিলম্ব করায় তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘোষণার ফলে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অটোমোবাইল, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। খবর: রয়টার্সের।সিউল জানিয়েছে, ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তে তারা বিস্মিত। মূলত গত বছরের ৩০ জুলাই ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের মধ্যে একটি নীতিগত চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্র...
২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান; বিভাগজুড়ে উৎসবের আমেজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান; বিভাগজুড়ে উৎসবের আমেজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। আজকের এই জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দীর্ঘ বিরতির পর ময়মনসিংহ আগমন উপলক্ষে তারেক রহমান আগামী দিনের পথচলায় দলকে বিজয়ী করতে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এদিকে জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরেই ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়ে...
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসগুলোতে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত একটি আদেশ দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রয়, ব্যবহার ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরকে আনুষ্ঠানিকভাবে ‘তামাকমুক্ত’ ঘোষণা করতে হবে এবং সেখানে দৃশ্যমান সাইনেজ বা সতর্কবার্তা প্রদর্শন করতে হবে। একইসঙ্গে...
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় টেলিভিশন উপস্থাপক নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় টেলিভিশন উপস্থাপক নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মানার টিভি স্টেশনের উপস্থাপক আলী নূর আল-দিন নিহত হয়েছেন। সোমবারের (২৬ জানুয়ারি) এই হামলার পর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আল-মানার টিভির ধর্মীয় অনুষ্ঠানের সাবেক এই উপস্থাপককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি টায়ারের শহরতলী আল-হাওশ এলাকায় প্রধান প্রচারক হিসেবেও দায়িত্ব পালন করতেন। খবর: আল জাজিরার।এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইসরায়েলি হামলায় সাংবাদিক বা সংবাদকর্মী কেউই রেহাই পাচ্ছেন না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নিতে এবং লেবাননে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্যমতে, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত লেবাননে ...
নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণ, পরিবর্তনের বাংলাদেশ গড়ার আকাঙ্খাবিরোধী
অভিমত, রাজনীতি, সর্বশেষ

নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণ, পরিবর্তনের বাংলাদেশ গড়ার আকাঙ্খাবিরোধী

|| ডা. আনোয়ার সাদাত ||দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাধারণ মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর অপেক্ষায়। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দল তাদের পক্ষে প্রচারণা চালায় বা জনগনের কাছে তাদের ইশতেহার তুলে ধরে এটাই স্বাভাবিক। কিন্তু মাঠে যদি সহিংসতা ছড়িয়ে পড়ে এটা দুঃখ জনক।প্রকাশিত খবরে জানা যায়, বিভিন্ন জেলায় নির্বাচনী পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর প্রার্থীর ওপর হামলা এবং ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত হয়েছেন দুই দলের নেতাকর্মী। আবার কোথাও হুমকি দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এগুলো চব্বিশ পরবর্তী খুবই হতাশাজনক।আশঙ্কার বিষয় হলো– আইনশৃঙ্খলা বাহিনী এ পরিস্থিতি পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ও আশংকা থেকেই যাচ্ছে। ভয় আবার ফি...
ব্যবসায় ধ্বস: সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল
বিনোদন, সর্বশেষ

ব্যবসায় ধ্বস: সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

|| বিনোদন ডেস্ক ||সাভারের গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধ্বস নামায় সিনেমা জগত থেকে আপাতত দূরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক সময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল কারখানা পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজারে। এই বড় ধরনের ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে আপাতত পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিতে চান তিনি। এই পরিস্থিতিতে সিনেমাকে আপাতত বিদায় জানিয়ে অনন্ত জলিল বলেন, ব্যবসার অবস্থা এতটাই প্রতিকূল যে এখন অভিনয় বা সিনেমার শুটিং নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। এমনকি তার হাতে থাকা পেন্ডিং সিনেমাগুলোর কাজও এই মুহূর্তে শেষ করা সম্ভব হচ্ছে না।‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এই অভিনেতা স্পষ্ট জানান, তিনি মূলত একজন ব্যবসায়ী এবং শুটিংয়ের ফাঁকেও সবসময় ব্যবসার খোঁজ নিতাম। তাই ব্যবসার অবস্থা পুনরায় স্থিতিশীল না হওয়া পর্যন্ত রূপালি পর্দায় ফেরা তার জন্য ঠিক হ...
সলঙ্গায় নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই। বয়োজ্যেষ্ঠ গাদু ভাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর উপার্জনেই চলে চার সদস্যের সংসারের যাবতীয় খরচ।আজ সোমবার (২৬ জানুয়ারি) সলঙ্গা থানা মমসজিদের সামনে অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান, নামাজ শেষে এসে দেখেন অটোরিকশা নেই। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও অটোরিকশাটি পাননি। জীবিকার অবলম্বনটি হারিয়ে কেঁদে ফেলেন গাদু ভাই।থানা মসজিদের সামনে এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নুর হোসেন গাদু (৭০) সলঙ্গা সদরের বনবাড়িয়া গ্রামের মৃত মোনসের আলীর ছেলে। কয়েক যুগ ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বৃদ্ধ বয়সে এসেও তিনি সৎ জীবন যাপনের সাথে অটোরিকশা চালাতেন। সলঙ্গা অঞ্চলে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হওয়ায় ছোট বড় সবাই তাঁকে শ্রদ্ধার সাথে গাদু ভাই বলে ডাকেন।গাদু ভাইয়ের সাথে কথ...