বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার অফিসার ইনচার...










