প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম বলেন, তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি। তার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সম্প্রদায়ের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ...










