Wednesday, October 7

সর্বশেষ

খুলনায় ১৪ সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বিতার ওপর জোর
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১৪ সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বিতার ওপর জোর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডের নারীদের এ ধরনের কর্মসূচির আওতায় আনা হবে।বুধবার (২২ এপ্রিল) সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দরিদ্র মানুষের আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে ১৪ জন নারীর মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সরকারের সঙ্গে সমন্বয় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে গেলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত হবে। সেলাই ম...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম শুরু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বাদ এশা থেকে ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়, যা একটানা ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। তারবিয়াতের মূল অধিবেশনে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য কর...
খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেস ক্লাবের আসন্ন বার্ষিক নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমএ হাসান ও বিমল সাহা।তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল।পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি...
খুলনায় জলবায়ু অভিবাসীদের সুরক্ষা জোরদারে মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জলবায়ু অভিবাসীদের সুরক্ষা জোরদারে মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তনজনিত ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২২ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার মানুষ ভিটামাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এতে শুধু একটি পরিবার নয়, পুরো সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলায় বাধ্য হয়ে অনেকেই শহরমুখী হচ্ছে, বিশেষ করে খুলনার মতো শহরে চাপ বাড়ছে।বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মৌলিক চাহিদা পূরণের সুযোগ বাড়ানো গেলে শহরমুখী ...
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ১২ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জেলার উত্তর ধলডাঙ্গা, ময়দান ও যাত্রাপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে গবাদিপশু, এয়ার গানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।সংশ্লিষ্টরা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্...
এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু

|| অনলাইন ডেস্ক ||চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানান।দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে এই নিয়ম থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের প্রথা এবারই ভাঙছে।...
বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্...
বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অপরিকল্পিতভাবে খাল খননের কাদা রাস্তায় ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার শেরনগর ব্রীজ হতে শ্যামগাতী পর্যন্ত দীর্ঘ এলাকা এখন নোংরা ও দুর্গন্ধযুক্ত কাদায় সয়লাব হয়ে আছে। এতে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।স্থানীয় সূত্রে জানা গেছে, শেরনগর ব্রিজ থেকে গুলিস্তান মোড় পর্যন্ত একটি খাল খনন প্রকল্পের কাজ চলছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান খালের তলদেশের পচা ও নোংরা কাদা ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম না মেনে রাস্তায় যত্রতত্র ফেলেছে। বিশেষ করে মুকুন্দগাতী থেকে বাড়ি ফেরার পথে রাতে চলাচলকারী যাত্রীরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।এই বিব্রতকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান...
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বুধবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত নিয়মিত পরিসংখ্যানে এই হালনাগাদ চিত্র উঠে এসেছে।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা ‘বিপিএম-৬’ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিপিএম-৬ ফর্মুলা অনুসরণ করলে বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। সাধারণত গ্রস রিজার্ভ এবং আইএমএফ-এর শর্তানুযায়ী নিট রিজার্ভের এই দুটি ভিন্ন হিসাবই বর্তমানে প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।...
ইরানের রাজপথে ক্ষেপণাস্ত্র প্রদর্শন: সরকারপন্থী সমাবেশে যুদ্ধংদেহী মনোভাব
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের রাজপথে ক্ষেপণাস্ত্র প্রদর্শন: সরকারপন্থী সমাবেশে যুদ্ধংদেহী মনোভাব

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে দেশটির সরকারপন্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেহরানের প্রধান চত্বরগুলোতে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘খোররামশাহর-৪’ এর মতো বিধ্বংসী অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেন এবং ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে হামলার জোরালো আহ্বান জানান।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, সাধারণ মানুষের চলাচলস্থল ও আবাসিক এলাকা সংলগ্ন চত্বরগুলোতে এসব ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। তেহরানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নগরী শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও একই ধরনের সামরিক শক্তির মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসব সমাবে...