সোমবার, মে ৪

নাগেশ্বরীতে শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নাগেশ্বরীর আয়োজনে শনিবার (২ মে) কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকা বিভাগের এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাগেশ্বরী পৌরসভার কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টুর্নামেন্টে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৫টি স্কুলের ১৫টি বালক দল এবং ১৫টি বালিকা দল অংশ নিচ্ছে।

আগামী ৪ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *