ঈদের বার্তায় ঐক্যের আহ্বান জানালেন বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, রাজশাহীবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও নতুন প্রেরণা নিয়ে আসে। এই উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতাকে জাগ্রত করে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।তিনি বলেন, মাহে রমজান মানুষকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার দায়িত্ব। ঈদের আনন্দ তখনই প্রকৃত অর্থে পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে ন...










