শুক্রবার, ফেব্রুয়ারি ২০

সর্বশেষ

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার রফিক গাজীর ছেলে।স্থানীয়দের বরাতে জানা যায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপুর থেকেই নাইমকে আটকে রাখে একটি চক্র। রাতে তাকে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নিয়ে ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্মকর্তা জানান।...
ইসলাম ও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের পরিপন্থী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলাম ও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের পরিপন্থী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইসলাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী যেসব চুক্তি প্রতিবেশী ও সাম্রাজ্যবাদী শক্তির সাথে ফ্যাসিস্ট সরকারগুলো করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় দপ্তরে সংগঠনের মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।কেন্দ্রীয় আমীর বলেন, হাসিনাবিরোধী আন্দোলন ছিল জালিম ও স্বৈরশাসনের বিরুদ্ধে; তেমনি ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। শত শত মানুষের শাহাদাতবরণ ও হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণের এই আন্দোলন সফল করতে হলে অবশ্যই সকল গোলামীর জিঞ্জির ছিন্ন করতে হবে।তিনি আরো বলেন, মানবিক সমাজ ও রাষ্ট্র গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্পও নাই। মানুষের তৈরি সকল কালাকানুনের জিঞ্জির ছি...
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামিক স্টাডিজ বিভাগ চালু হওয়াই অত্রাঞ্চল দ্বীনের আলোয় আলোকিত হচ্ছে--উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের একাডেমিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।মতবিনিময় সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের মানোন্নয়ন এবং শিক্ষকবৃন্দের দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রচেষ্টায় ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা হয়েছে, যাতে অত্রাঞ্চল দ্বীনের আলোয় আলোকিত হয়।তিনি আরো বলেন, এ বিভাগের প্রতি লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী অত্যন্ত আন্তরিক এবং তিনি নিয়মিত এ ব...
ব্রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ব্রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক নোটিশে ভোটার তালিকা প্রকাশ করে। খসড়া তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নির্বাচনে ভোটদানের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট বিভাগ ও হল নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে। শিক্ষার্থীরা তালিকা যাচাই করে প্রয়োজনীয় আপত্তি বা সংশোধনের জন্য আগামী ২৪ নভেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৬ নভেম্বর, ২০২৫ প্রকাশ করা হবে।...
ভূমিকম্পের ভয়াবহতা থেকে আল্লাহ তাঁর খাস রহমতে দেশবাসীকে রক্ষা করেছেন: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভূমিকম্পের ভয়াবহতা থেকে আল্লাহ তাঁর খাস রহমতে দেশবাসীকে রক্ষা করেছেন: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর খাস রহমতে দেশবাসীকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় দপ্তরে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কর্ম পরিষদের মাসিক বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেন্দ্রীয় আমীর বলেন, ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্ক সংকেত, কখন কার সময় শেষ হবে কেউ জানে না। সুতরাং আমাদেরকে সৎ কর্মে নিয়োজিত থাকতে হবে। আন্দোলনের নিয়মিত আমল সৎকর্মেরই ধারাবাহিকতা। এর আলোকে সবাই আমল করতে পারেন। আন্দোলনের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। সাথে সাথেআমাদের উচিৎ, জাতীয়ভাবে-রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ ক...
তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ইমন মটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাটমারা মাহফিল থেকে মটরসাইকেল যোগে নিজ বাড়ি তজুমদ্দিনে আসার পথে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জের হাট সংলগ্ন রাস্তায় অপর দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতাল এবং রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।নিহত ইমন তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার ফার্মেসি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার মৃত্যুতে শোক ...
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করলো ইবি ছাত্রদল
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করলো ইবি ছাত্রদল

|| ​ইবি প্রতিনিধি ||​নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। গত বছরের চেয়ে নিম্নমানের আয়োজন, ফিস্ট মিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অবমূল্যায়নের প্রতিবাদ জানায়।শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সভা ত্যাগ করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনে খানিকটা ছন্দপতন ঘটে।​বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম ভাগে ছাত্রদলের নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও আনন্দ র‍্যালিতে অংশ নিলেও, দ্বিতীয় পর্বের আলোচনা সভায় তারা ক্ষোভ প্রকাশ করে। দুপুর ১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ তুলে সভা বর্জন করেন।​আলোচনা সভা বর্জন করার কারণ প্রসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিশ...
ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ বাড়িভাড়া আদায়ের সফল আন্দোলনে উপজেলার পক্ষ থেকে ঢাকায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর) ভূরুঙ্গামারী উপজেলা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। সাধারণ সম্পাদক প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ই...
ইবিতে আস-সিরাহ আন-নববীয়্যাহ নামে নতুন বিভাগ চালু: সভাপতি হলেন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে আস-সিরাহ আন-নববীয়্যাহ নামে নতুন বিভাগ চালু: সভাপতি হলেন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধিনে যাত্রা শুরু করলো “আস-সিরাহ আন-নববীয়্যাহ” নামে একটি নতুন বিভাগ। এই বিভাগের সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এই অধ্যাপককে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ১৯ নভেম্বর ২০২৫ থেকে আগামী তিন বছরের জন্য নতুন বিভাগটির সভাপতি হিসেবে তাকে ভাইস চ্যান্সেলর নিয়োগদান করেছেন।ড. শফিকুল ইসলাম, ৬ ফেব্রুয়ারি ১৯৯৬ আল-হাদীস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৭ খ্রি. প্রফেসর পদে উন্নিত হন ও ২০১৮ সালে গ্রেড-১ প্রাপ্ত হন। তিনি বিভিন্ন একাডেমিক ও প্রসাশনিক দায়িত্বের পাশাপাশি আল-...
টেকটনিক প্লেট স্থিতিশীল না হওয়া পর্যন্ত থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন হতে পারে
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

টেকটনিক প্লেট স্থিতিশীল না হওয়া পর্যন্ত থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন হতে পারে

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||আজ ২২ নভেম্বর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে আবারও ৩.৭ রেকটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।এতে বুঝা যাচ্ছে, টেকটনিক প্লেট স্থিতিশীল নাহওয়া পর্যন্ত থেমে থেমে বিভিন্ন স্থানে ভূমিকম্প হতে পারে। এমনি ধারণা করছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। তার প্রমাণও মিলছে ২১ তারিখ নরসিংদীর মাধবদীতে বড় ধরণের কাঁপুনির পর, ২২ নভেম্বর গাজীপুর বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন কম্পন থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। এর প্রধাণ কারণ হলো টেকটনিক প্লেটের অবস্থান।পৃথিবীর ভেতরের তাপমাত্রা ও ম্যাগমার নড়াচড়ার কারণে টেকনিক প্লেটগুলোও নড়াচড়া করে। এই নড়াচড়াই মূলত অস্থিশীলতা তৈরি করে।সে সময় প্লেটগুলো একে অন্যের সাথে ধাক্কা খায়, এবং এই ধাক্কার কারণে একে অপর থেকে আলাদা হতে চায়। এতে টেকনিক প্লেটের নিচে শক্তি জমত...