Saturday, August 1

সর্বশেষ

গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের গোবিন্দপুর গ্রামে স্মৃতি রাণী (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।নিহত স্মৃতি রাণী গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী এবং তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় স্মৃতি রাণী সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। দুপুরে স্থানীয়রা আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়...
তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের বসত ঘরে চুরির পর গবাদী পশুসহ আগুন

|| আক্তার হোসেন হাওলাদর | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে পল্লীতে গভীর রাতে বসতঘরে চুরি করার পর গবাদী পশুসহ ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘর মালিকের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়িতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে গেছে প্রায় বিশ লক্ষ টাকার মালামাল।রবিবার (২৩ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন নোয়াবের বাড়িতে ওমান প্রবাসী ফয়সালের বসতঘরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ১টার দিকে ফয়সালের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ছোটাছুটি করে। একই সাথে পাশ্ববর্তী মোফাজ্জল হোসেনের গরুর গোয়ালেও আগুন দেয় দুর্বৃত্তরা।প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, আমি ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে রমজানের দাওয়াত খেতে যাই। গভীর রাতে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফোন করে জানায় সিদ কেটে ঘরে ডুকে চুরি করার পর...
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||২৪ মার্চ গত রাত ০০.৩০-০৪টা পর্যন্ত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামকস্থানে অভিযান পরিচালনা করে ডিবি (আরএমপি) তে কর্মরত ৬ সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেনঃক। (বিপি-৮৫০৮১২৩৪১২) এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম।খ। (বিপি-৯৫১৫১৭৮৭৮৭) কনস্টেবল রিপন মিয়া।গ। (বিপি-৯৬১৫১৭৪৯০১) কনস্টেবল আবুল কালাম আজাদ।ঘ। (বিপি-৯৩১১১৪২০০৩) কনস্টেবল মোঃ মাহবুর আলম।ঙ। (বিপি-৯৩১২১৪৯০২২) কনস্টেবল মো: বাশির আলী ওচ। সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ০১ টি ওয়াকিটকি, ০১ টি হ্যান্ডকাফ, ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।জানা যায়, বগুড়া জেলার ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) পিতা – সেলিম শেখ ও জাহাঙ্গীর(২৪) পিতা – মৃত শেরবান খ...
“ইউআইইউ মার্স রোভার” যুক্তরাষ্টে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

“ইউআইইউ মার্স রোভার” যুক্তরাষ্টে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার” দল মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে, যা আগামী ২৮-৩১ মে ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহ’তে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এই বছরের প্রতিযোগিতাটি ছিল তীব্র প্রতিযোগিতামূলক, যেখানে ১১৪ টি দল প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এর মধ্যে থেকে ৭৬ টি দল এসএআর প্যাকেজ জমা দেয়। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ (এসএআর)-এ ১০০ এর মধ্যে ৯২.৫৩ নম্বর অর্জন করে “ইউআইইউ মার্স রোভার” দল ফাইনাল রাইন্ডের জন্য নির্বাচিত হয়। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউ...
স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি
রাজনীতি, সর্বশেষ

স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি

|| নিউজ ডেস্ক ||২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুইদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন করবে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিত গুজব, ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলা...
ঈদ নাটকের অভিনয়ে ব্যস্ত শিল্পীরা
বিনোদন, সর্বশেষ

ঈদ নাটকের অভিনয়ে ব্যস্ত শিল্পীরা

|| বিনোদন ডেস্ক ||ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদ ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে অনেক দিন ধরে। তবে বেশি প্রচার করে নাটক। এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং সেই সঙ্গে সাতদিনের ধারাবাহিক প্রচার করে কোনো কোনো টিভি চ্যানেল। ঈদের নাটকের শুটিং চলছে এখন পুরোদমে। তারকা অভিনয়শিল্পীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো।ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের এবারের ঈদে অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। ‘বাজি’ নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।তৌসিফ মাহবুবের ঈদের সময় অনেক নাটক প্রচার হয়। এবার ঈদেও তার ব্যতিক্রম হবে না। এ ঈদে যে কয়েকজন তারকা অভিনয়শিল্পী ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যে তিনিও আছেন। জোভানকে এবারের ঈদে মেহজাবীনের বিপরীতে একটি নাটকে দেখা যাবে। নাটকটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। এছাড়া, ‘বান্টির বিয়ে’ ও ‘তুমি যাকে ভালোবাসো’ নাটক দুটিতে তার বিপরীত...
রিং পরানো হলো তামিমের হার্টে, অবস্থার একটু উন্নতি
খেলাধুলা, সর্বশেষ

রিং পরানো হলো তামিমের হার্টে, অবস্থার একটু উন্নতি

|| স্পোর্টস ডেস্ক ||মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই টসের পর অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিলেন না।শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেছে।অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়ায় হয় লাইফ সাপোর্টে। সেই সঙ্গে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। ডাক্তাররা জানিয়েছেন অবস্থা একটু উন্নতির দিকে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষণে রয়েছেন এই দেশসেরা ওপেনার।ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। তাই নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে।...
হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ইকবালের অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে
খেলাধুলা, সর্বশেষ

হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ইকবালের অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে

|| স্পোর্টস ডেস্ক ||তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। কারণ, হেলিকপ্টারে তোলার সময়ই আবার লুটিয়ে পড়েন তিনি।অবস্থা বেগতিক ...
মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার ২০২৫ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে।সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফ...
রেমিট্যান্সে ইতিহাস সৃষ্টির আভাস
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রেমিট্যান্সে ইতিহাস সৃষ্টির আভাস

|| নিউজ ডেস্ক ||চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৭৬৮ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ডলার (১৩৫৩ কোটি টাকা) দেশে আসছে, যা চলতি মাসের শেষে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারে। এর মাধ্যমে চলতি মাসে প্রবাস আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত বছরের ডিসেম্বরে।দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবার ও অর্থপাচার।তাছাড়া খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এ...