ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বন্দি’ করার দাবি ট্রাম্পের
|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক সোশ্যাল মিডিয়া বার্তায় ট্রাম্প এই নাটকীয় ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদে এসব তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এই অভিযানকে একটি ‘বিশাল সাফল্য’ হিসেবে অভিহিত করেন এবং আজ ফ্লোরিডার মার-এ-লাগো থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্য...










