ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ
|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটার বরাবর রাতে চলাচল বন্ধ থাকবে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন, যেখানে রোববার (২০ অক্টোবর) থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা ও মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।স্থানীয় প্রশাসনের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ফলে গত দুই মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমা...










