Monday, July 20

স্বাস্থ্য

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে- আজ সোমবার (২০ এপ্রিল) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।এসময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, নার্স, এমটিইপিআই এর কর্মচারী, হাসপাতালের কর্মচারীরা, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, চিলমারী মডেল থানার ওসি নয়ন ও এনজিও প্রতিনিধিরা।২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চিলমারী উপজেলায় ১৪৫ সেন্টারে (সাব ব্লগ) ১৯০৭৭ জনকে টিকাদান স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন কমিউনিটি (সাব ব্লগ) শিক্ষা প্রতিষ্ঠানে ও এনজিওদের কারিগরি সহযোগিতার মাধ্যমে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ...
বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী পর্ব শেষে টিকাদান কার্যক্রম...
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বিশেষ ক্যাম্পেইনের শুভ সূচনা করেন।এই বৃহৎ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুরা এই সেবা গ্রহণ করতে পারবে।উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া ধাপটি চলবে ১২ মে পর্যন্ত। তবে স...
খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে বিভাগীয় সমন্বয় সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে বিভাগীয় সমন্বয় সভা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রমকে সফল করতে খুলনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ক্যাম্পেইনকে সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়।রবিবার (১৯ এপ্রিল) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।সভায় তিনি বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের টিকা নেওয়ার ভয় কাটাতে পরিবার ও সমাজের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন।তিনি আরও বলেন, জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মস...
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সচেতনতামূলক সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সচেতনতামূলক সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মানিকগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টি...
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু। এর মধ্যে ৩ জন সরাসরি হামে এবং বাকি ২ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃত ৫ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৬৯ জন শিশু, যার মধ্যে অর্ধেকের বেশি রোগীই ঢাকার।চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৩৭ জন শিশু ...
নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে সার্জারি ডাক্তার আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে দুই সন্তানের জননী আরিফা আক্তার মিষ্টি (২৫) নামে এক নারীর মৃত্যুর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দেয়। অপরদিকে নাগেশ্বরী থানা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে নিহত আরিফা আক্তার মিষ্টির লাশ দক্ষিণ বালাসীপাড়্রা তার বাবা ফারুক হোসেন আপেলের বাড়ির আঙিনায় (১২এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেখে ৬লাখ টাকায় রফাদফায় অবশেষে তার স্বামীর বাড়িতে মিষ্টিকে দাফন করা হয়েছে।‎‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী (ফারাসকুড়া) গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী আরিফা আক্তার মিষ্টির প্রসব ব্যাথা উঠলে গত ২৩মার্চ নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে নেয়ার পর...
তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দালালময় হয়ে উঠেছে। কোনো কোনো ডাক্তার আছেন সে নিজেই দালাল। দালাল মানে নিজেই দালালের হাতে তুলে দেন প্রেসক্রিপশন। এভাবেই সংঘবদ্ধ হয়ে দরিদ্র রোগীদের কাছ থেকে ৪০% কমিশন খাচ্ছেন তারা। আবার ওইসব দালালরা প্যাথলজির মালিকদের কাছ থেকে পায় কমিশন। হাসপাতালের ভিতরে বাহিরে এখন দালালদের দৌড়াত্ব এতোটাই বেড়েছে যে, দালালময় হয়ে গেছে তাড়াইল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।সরকারি হাসপাতালের সামনে বিভিন্ন প্রাইভেট প্যাথলজি ও আশপাশে প্রাইভেট ক্লিনিক আছে, সেখান থেকে সুবিধা নিচ্ছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সহকারী চিকিৎসক এবং তাদের মনোনিত দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। বিভিন্ন পরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে বা প্যাথলজিতে রুগীকে দালালের মাধ্যমে পাঠানো হয়। সেখান থেকে ১ হাজার ট...
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

​|| নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি মানবিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। এই লক্ষ্য অর্জনে শহর ও গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রমকে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।​‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।​বাণীতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, য...
হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত প্রায় তিনশো শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শনিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ২৯৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০৩ জন ভর্তি রয়েছে এবং এ জেলাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে।এছাড়া খুলনায় ৫৮ জন, যশোরে ৫৯ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঝিনাইদহে ১৮ জন, মাগুরায় ১৭ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ১২ জন এবং সাতক্ষীরায় ১৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।শনিবার একদিনেই নতুন করে আরও ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ১৩, কুষ্টিয়ায় ১২, খুলনায় ৬,...